চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বঙ্গভূষণ’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১:৫৮ অপরাহ্ণ ১২, মে ২০১৭
বিনোদন
A A
রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যাকে ‘বঙ্গভূষণ’ সম্মাননা দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার রাতে এই চিঠি পেয়েছেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় এই রবীন্দ্রসংগীতশিল্পী। জানা গেছে, আগামী ২০ মে বিকালে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করবেন।

‘বঙ্গভূষণ’ সম্মাননা পাওয়ার খবরে দারুণ খুশি রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সম্মাননা, স্বীকৃতি শিল্পীকে আরও ভালো কিছু করার ব্যাপারে উদ্বুদ্ধ করে। শিল্পীর দায়বদ্ধতা আরও বেড়ে যায়।’

রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু ক​লকাতায় কবে যাবেন, তা এখনো চূড়ান্ত করেননি।

‘বঙ্গভূষণ’ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিত্বদের জাতির প্রতি তাদের অবদানের স্বীকৃতি হিসাবে ২০১২ সাল থেকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এর আর্থিক মূল্যমান এক লাখ রুপি। সঙ্গে আরও থাকছে স্মারক ও উত্তরীয়।

২০১৫ সালে দুই বাংলার জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী বাংলাদেশের প্রয়াত ফিরোজা বেগমকে ‘বঙ্গবিভূষণ’ (মরণোত্তর) সম্মাননায় ভূষিত করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শিল্পীর ভাইয়ের মেয়ে সুস্মিতা আনিস এই সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা হিসাবে দেওয়া হয় নগদ দুই লাখ রুপি, স্মারক ও উত্তরীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT