চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছিলো একটি আদর্শকে হত্যা: নানক

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৬:২৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকে একটি আদর্শকে হত্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের লক্ষ্য ছিলো বাংলাদেশকে একটি ‘মিনি পাকিস্তান’-এ পরিণত করা। আমাদের জাতির পিতা, আদর্শের পিতা, দার্শনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ছিলো একটি আদর্শের হত্যাকাণ্ড।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতাম। মিছিলে সর্বোচ্চ ২০ থেকে ২৫ জন লোক হতো। ‘এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম’, ‘খুনিদের বিচার হবে বাংলাদেশের মাটিতে’ ইত্যাদি স্লোগান দিয়ে আমাদের সরে যেতে হতো। বিভিন্ন লিফলেট গোপনে বিভিন্ন অনুষদের সিঁড়িতে সাবধানে রেখে আসতাম আমরা। এই পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছিলো ছাত্রলীগ। তবে ছাত্রলীগ কোনোদিন পিছ পা হয়নি।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তিনিই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তখন কোথায় ছিলেন জিয়াউর রহমান? তিনি কি দায়িত্ব পালন করেছেন? বাংলাদেশের স্বাধীনতা আলাদীনের চেরাগের দৈত্যের মতো কিংবা স্বপ্নে পাওয়া মহৌষধের মতো আসেনি বরং স্বাধীনতা পেতে এদেশের লাখ লাখ মানুষ আত্মবলিদান দিয়েছেন।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন সঠিক সময়ে সাংবিধানিক নিয়মে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কে অংশগ্রহণ করবে, কে করবে না, সেটা আওয়ামী লীগের দেখার বিষয় না।

বামপন্থিরা স্বাধীনতা যুদ্ধকে ‘দুই কুকুরের লড়াই’ বলে আখ্যায়িত করেছিল উল্লেখ করে তিনি বলেন, ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কস এবং লেনিনবাদী), পূর্ব বাংলা সর্বহারা পার্টি এগুলো সৃষ্টি করে সেদিন বামপন্থিরা পবিত্র মুক্তিযুদ্ধকে ‘দুই কুকুরের লড়াই’ বলে আখ্যায়িত করেছিলো।

ছাত্রলীগের উদ্দেশে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটা ‘পলিটিকাল ইন্সটিটিউশন’। ছাত্রলীগের পুরনো স্লোগানগুলো মানুষকে উজ্জীবিত করেছিলো স্বাধীনতা আনতে। বর্তমান সময়ে ছাত্রলীগের কাছ থেকে আমি নতুন নতুন স্লোগান দেখতে চাই। আপনাদের নতুন স্লোগান সৃষ্টি করতে হবে। সেই স্লোগানই হবে আমাদের প্রত্যয়। সেই স্লোগানের পেছনেই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হবে।

জাতীয় নির্বাচনে ছাত্রলীগের নতুন নেতৃত্বকে মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগরের নতুন নেতৃত্ব এসেছে। তাদের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীদের ১১তম জাতীয় নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন তার সম্পর্কিত সকল দলিলপত্র সংরক্ষণের দাবি জানানো হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্বের বিভিন্ন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

আলোচনা সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: জাহাঙ্গীর কবির নানকঢাকা বিশ্ববিদ্যালয়সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের চলাচল ও যোগাযোগে উন্নতির চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিশ্বের বাস অযোগ্য দশ শহর

পরবর্তী

বিশ্বের বাস অযোগ্য দশ শহর

নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ, কেমন করবে বাংলাদেশ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘নেপালে বন্যা ও ভূমিধসে কোনো বাংলাদেশি আটকে থাকার খবর নেই’

আগস্ট ২৭, ২০২৬

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT