চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু স্মরণে সাধারণ মানুষের অমর সব কবিতা

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৯:৪৪ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

এক ভয়াবহ ইতিহাস, তীব্র নিষ্ঠুরতার সাক্ষী ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি। অতি সাধারণ সেই বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির জনক। এরপর ওই বাড়ি থেকেই পাকিস্তানী বাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিলো। দেশ স্বাধীন হওয়ার পর সেই বাড়িতেই ফিরে এসেছিলেন শেখ মুজিবুর রহমান। বাঙালির ঠিকানা হওয়া বাড়িটিতেই সপরিবার নিহত হন তিনি।

এখন বাঙালির তীর্থ হওয়া বাড়িটিতে এসে কালো কালো অক্ষরে শোকের সঙ্গে শক্তিও সঞ্চয় করে বাঙালি।

দেয়ালে কাঁচ দিয়ে বাঁধানো গুলির চিহ্ন বা সিঁড়িতে রক্তের দাগ; চার দশক পরে এসেও যেনো মলিন হয়নি এতোটুকু। বাড়িটি দেখতে এসে কেবল এক স্মৃতি জাদুঘর ঘোরা বা দেখাই না, বরং ইতিহাসের সাক্ষী হন মানুষ। আর সেসবই ফুটে উঠে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের তৃতীয় তলায় রাখা মন্তব্য খাতায়। জনকের জন্য সাধারণ মানুষের প্রতিটি শোকলিপিই একেকটি অমর কাব্য।

Banglabid

পুরো দেশের নানা জায়গা থেকে আসা মানুষেরা জনকের জন্য তাদের কষ্ট, শ্রদ্ধা, ভালোবাসা, জীবনবোধ, অভিজ্ঞতা; সবই ভাগাভাগি করে নেন মন্তব্য লেখার বইটির মধ্যে দিয়ে। নিজেদের মনের ভাষা অবলীলায় বলে দেন অন্যদের কাছে। পূর্ববর্তী প্রজন্ম থেকে বর্তমান বা পরবর্তী প্রজন্ম; সকলেই কাঁচা-পাকা হাতে জানিয়েছেন নিজেদের মনের কথা।

এখানে এসে অনুপ্রাণিতও হন অনেকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. রকিব উদ্দিন এসেছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর দেখতে। মন্তব্য খাতায় তিনি লিখেছেন: ‘প্রিয় বঙ্গবন্ধু, আপনার বাসায় এসেছি। আমরা আপনার নতুন প্রজন্ম। জানি না আপনার মতো দেশকে কতটুকু দিতে পারবো। কিন্তু আপনার এই দেশে জন্মগ্রহণ করায় আমি গর্বিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Reneta

জামালপুর থেকে এসেছিলেন ফজলুল হক আকন্দ। তার কথা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে পুরো জাতি আজ হতাশ।

চট্টগ্রামের গ্রিন ভিউ থেকে এসেছিলেন ইমরুল। নিজের কথা তিনি মন্তব্য খাতায় লিখেছেন এভাবে: ‘অনেক দিন ইচ্ছে ছিলো, আজ পূর্ণ হলো, অশ্রুসিক্ত চোখে দেখলাম ১৫ আগস্টের নির্মমতা। মানুষ কেমন করে এত হিংস্র হয়?’ এমন প্রশ্নও তিনি রাখেন বিবেকের কাছে।

চিত্রকর্মে গুলিবিদ্ধ জাতির জনককের দেখে বাংলাদেশ ব্যাংকের লোকমান হেকিম লিখেছেন, ঘাতকদের নির্মম বুলেটে মৃত্যুর পরও পিতার মুখাবয়বে যে ব্যক্তিত্ব ও প্রত্যয় ফুটে উঠেছে তা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার আগুন বহনকারী প্রমিথিউসের মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। আমরা তোমাকে ভুলিনি, ভুলবো না।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নিজের কবিতাও মন্তব্য খাতায় লিখে দিয়ে যান একজন। সেটি এরকম:

বঙ্গবন্ধুর গান
এম আনিসুল হক
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো
সোনার বাংলা দেশ গড়বো
বঙ্গবন্ধু স্লোগান দিলো
বাংলার মানুষ জাগ্রত হলো
বঙ্গবন্ধুর স্লোগানই ছিলো
সোনার বাংলা অটুট রাখবো।
নয় মাস যুদ্ধ শেষে
বাংলাদেশ স্বাধীন হলো
হঠাৎ একদিন কালো ঝড়ে
বঙ্গবন্ধু চলে গেলো
বাংলার মাটি অটুট রাখতে
শেখ হাসিনা আবার এলো।

শুধু স্মৃতি হাতড়ানোই না, বঙ্গবন্ধুর বাড়িটি অনেককে অনুপ্রাণিতও করে। বঙ্গবন্ধুর প্রতি নির্মমতা, বঙ্গবন্ধুর চোখে মুখে কষ্টের অভিব্যক্তি সবই যেন নতুন প্রজন্মকে আবার নতুন করে জেগে উঠার প্রেরণা যোগায়।

তেমনটিই দেখা গেলে গাজীপুরের হাসিবুল হাসান হিমেলের মন্তব্যে। তিনি লিখেছেন, ‘একটা কথা এখনো মনে হয়। যুদ্ধ যদি আবার হতো। এতকিছু দেখার পর ঘরে বসে থাকা যায় না। আর যদি কেউ বসে থাকে তাহলে সে রাজাকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধানমন্ডি ৩২ নম্বরবঙ্গবন্ধু জাদুঘরবঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরবঙ্গবন্ধুর বাড়ি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গার্মেন্টস পরিদর্শনে ১২ রাষ্ট্রদূত, জিএসপি স্থগিত রাজনৈতিক নয়

পরবর্তী

‘কেউ বাসা ভাড়া দিতো না, স্কুলেও ভর্তি নিতো না’

পরবর্তী

‘কেউ বাসা ভাড়া দিতো না, স্কুলেও ভর্তি নিতো না’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম বিক্রি শুরু ২৪ আগস্ট

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT