বাংলাদেশ

বঙ্গবন্ধু-ইয়াহিয়ার মধ্যে চতুর্থ দফায় বৈঠক হয় ২০ মার্চ

বঙ্গবন্ধু ও ইয়াহিয়া বৈঠকরত, বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

গৌরব আর গর্বের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির দেশ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতা তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছেন। এছাড়া একাত্তরের ২০ মার্চ ঢাকায় প্রেসিডেন্ট ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ইয়াহিয়ার চতুর্থ দফা বৈঠক হয়। বৈঠকে জাতির পিতার সাথে তার ছয়জন শীর্ষ সহকর্মী ছিলেন। বৈঠক শেষে বঙ্গবন্ধু ধানমিন্ড ৩২ নম্বরের বাসভবনে ফিরে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জয়দেবপুরে নিরস্ত্র মানুষের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন।

স্বাধীনতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক প্রস্তুতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ বিশতম পর্ব।

বিষয়:জাতির পিতা মুক্তিকামী বাঙালি স্বাধীনতা ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…