চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর বাবার চরিত্রে চঞ্চল: বললেন, এটি ইতিহাসের অংশ হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের শিল্পী তালিকা আগেই ঘোষণা হয়েছে। এবার জানা গেল আরো এক চমক। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মাঝ বয়সী চরিত্রে অভিনয় করবেন দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী।

মাস খানেক আগে জনপ্রিয় এ অভিনেতা নিশ্চিত হয়েছেন যে, বঙ্গবন্ধুর বায়োপিকটিতে তিনি বঙ্গবন্ধুর বাবার মাঝ বয়সী (৪০ থেকে ৬০ বছরের বয়সকালীন) চরিত্রে অভিনয় করবেন।

বঙ্গবন্ধুর বায়োপিকের শিল্পী তালিকা দীর্ঘ। পাঁচ শতাধিত শিল্পীর অডিশনের পর গেল বছর ছবির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তখন চঞ্চলের নাম শোনা যায়নি। কেন এতো দেরিতে নাম ঘোষণা হলো জানতে চাইলে বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে চঞ্চল চৌধুরী বলেন, কয়েক ধাপে শিল্পীদের নাম ঘোষণা হয়েছে। শুরুতে আমিও অডিশন দিয়েছিলাম। শেষ দুমাস আমার সঙ্গে কথোপকথন হয়েছে। মাসখানেক আগে নিশ্চিত হয়েছি বঙ্গবন্ধুর বাবার চরিত্রটি করছি।

তিনি বলেন, যখনই নিশ্চিত হয়েছি, তখন থেকেই মোটামুটি প্রস্তুতি চলছে। এ চরিত্রের জন্য যা যা প্রয়োজন মোটামুটি জেনেছি। চূড়ান্ত প্রস্তুতির অংশ ছিল কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে সাক্ষাৎ করা। দীর্ঘ চার ঘণ্টা ধরে ওনারা দুবোন তাদের পরিবার, জীবনযাপন, বঙ্গবন্ধুর সঙ্গে সন্তানদের সম্পর্ক, তাদের কেমনভাবে দেখতেন, দাদা দাদি বা আশপাশের মানুষের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। স্বচক্ষে তারা দুজন যা যা দেখেছেন আমাদের জানিয়েছেন। এতে করে অনেক নতুন ধারণা পেয়েছি। তবে এখনও চূড়ান্তভাবে জানিনা যে গেটআপ কেমন হবে। শুটিংয়ে যাওয়ার পর পরিচালক আবার তার ব্রিফ দিবেন।

বঙ্গবন্ধুর বাবা শেখ লুুৎফর রহমানের ৪০ থেকে ৬০ বছর বয়স সীমার সময়টুকুতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, মাঝবয়সী সময়টুকুর চরিত্রে আমি অভিনয় করবো। যে সময় বঙ্গবন্ধু বিয়ে করেন এবং তার প্রথম সন্তান জন্ম নেয় ওই সময়।

অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে আগে পিছনে অনেককিছু ভেবে মাঠে নামেন চঞ্চল। এই অভিনেতার চলচ্চিত্র ক্যারিয়ার গ্রাফ বলছে, চঞ্চল মানেই যেন বাজিমাৎ! অনেকেই তাকে চলচ্চিত্রে ‘লাকী আর্টিস্ট’ মনে করেন। চঞ্চলের প্রতিটি কাজ যেমন ব্যবসাসফল তেমনি মাইলফলক; বয়ে এনেছে রাষ্ট্রীয়সহ একাধিক সম্মাননা। প্রমাণ মনপুরা, মনের মানুষ, আয়নাবাজী, দেবী। আরও রয়েছে টেলিভিশন। সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘তাকদির’।

Reneta

বঙ্গবন্ধুর বায়োপিক করার সুযোগ পাওয়ার আগে পিছে ভাবার অবকাশ নেই মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। বলেন, বঙ্গবন্ধু হলেন ইমোশনের জায়গা। তিনি রাজনীতির উর্দ্ধে। তাকে নিয়ে আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র হচ্ছে। এতে তার পরিচিতি, জীবনী কর্ম বিশ্বব্যাপী আরও বেশি ছড়িয়ে যাবে। এমন কাজ আরো আগে হওয়া উচিত ছিল। যেটা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের নিয়ে বায়োপিক হয়েছে। আমাদের দেশে দেরিতে হলেও হচ্ছে এটাই ভালো লাগার বিষয়। এখানে কাজের জন্য অন্যকিছুর হিসেব করিনি। চলচ্চিত্রটি ইতিহাসের অংশ হবে সেখানে অংশগ্রহণ করার লোভ সবারই আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টিস্টচঞ্চল চৌধুরীপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুবায়োপিকলিড বিনোদনশিল্পীশেখ মুজিবুর রহমানশেখ রেহানাশেখ হাসিনাশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT