চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুশফিকদের শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের একটি রাউন্ড করোনা ভাইরাসের কারণে স্থগিত হলেও থেমে নেই অনুশীলন। মঙ্গলবার মিরপুরে ঘাম ঝরিয়েছে ‍মুশফিকুর রহিমের আবাহনী। ক্লাবটির সৌজন্যে মাঠেই খেলোয়াড়রা কেক কেটে উদযাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

বেঁচে থাকলে বঙ্গবন্ধুর বয়স হতো ১০০ বছর। বিশেষ এই দিনটিকে উৎসবে রাঙাতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানকে এনে শের-ই-বাংলা স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল।

২১ ও ২২ মার্চ হওয়ার কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে দুটি টি-টুয়েন্টি ম্যাচ। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা হিসেবে দুটি আয়োজনই স্থগিত করা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অবস্থার উন্নতি হলে কনসার্ট ও ম্যাচ আয়োজন করা হবে।

করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। থমকে গেছে দেশের ঘরোয়া ক্রিকেটও। বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের খেলা বন্ধ রাখতে। তবে বিসিবি আপাতত স্থগিত করেছে ঢাকা লিগের দ্বিতীয় রাউন্ড। মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে ১৮ ও ১৯ মার্চ মাঠে গড়ানোর কথা ছিল রাউন্ডটির।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী লিমিটেডবঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT