চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে প্রজন্মের প্রতি আহবান

এফ এম শাহীন এফ এম শাহীন
৫:৫৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
মতামত
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে দেয়ার আর্জি জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বরাবর অনলাইন পিটিশনের উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গৌরব ৭১ এবং মুভমেন্ট ফর ডিপারটেশন অব কিলার নূর চৌধুরী টু বাংলাদেশ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। গত ১৭ সেপেটেম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পিটিশনে সাইন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এমপি, মাহবুব আরা গিনি এমপি, সানজিদা খানম এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আহাদ চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব সাইদুর রহমান প্যাটেল, নাট্যজন রামেন্দু মজুমদার, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে ।

https://www.ipetitions.com/petition/petition-for-deportation-of-killer-nur-chowdhury এই লিঙ্কে অনলাইনে পিটিশন দাখিল করা যাবে। ২০১০ সালে আদালত ১২ জনের ফাঁসির আদেশ দিলেও  বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। বাকি খুনিদের একজন বিদেশে মারা গেছে আর ছয়জন খুনি এখনও পলাতক। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরীর অবস্থানের বিষয়ে নিশ্চিত সরকার। তাদেরকে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেয়া হলেও তা ফলপ্রসূ হচ্ছে না। মৃত্যুদণ্ড বিরোধী কানাডা নূর চৌধুরীকে ফেরাতে চাইছে না তার নীতির কারণে। যদিও কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, তিনি নূর চৌধুরীকে ফেরানোর বিষয়ে একটি উপায় খোঁজার চেষ্টা করছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের কালোরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

Banglabid

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

আমি দুটি মামলার কথা তুলে ধরছি, যুক্তরাষ্ট্রের পেনসিলভিনিয়ায় ১৯৮৩ সালে হত্যা মামলায় জোসেফ জন কিনলার নামের এক আসামীর মৃত্যুদণ্ড হয়। পরে সে মৃত্যুদণ্ডের ভয়ে পালিয়ে গিয়ে কানাডায় আশ্রয় নেয় । কিন্তু যুক্তরাষ্ট্রের আবেদনে কানাডা তাকে ফেরত দেয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না এমন কোন শর্ত কানাডা সেই সময় দেয়নি । ঠিক তার পরের বছর ১৯৮৪ সালে একই অবস্থার মুখোমুখি হন চিটারড এইজ নামের যুক্তরাষ্ট্রের আরেক নাগরিক কিন্তু তাকেও ফেরত দেয় কানাডা ।

বর্তমান প্রচলিত আইনে কোন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে ফেরত দেয় না কানাডা । অনেক আন্তর্জাতিক আইন বিশ্লেষকের মতে এমন অনেক দৃষ্টান্ত আছে যা সঠিক ভাবে তুলে ধরতে পারলে খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব ।

Reneta

প্রিয় প্রজন্ম , ইতিহাসের দায় মুক্তির জন্য আমরা এই পিটিশনে সাইন করে সারা বিশ্বকে জানাতে চাই খুনিরা সেদিন শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি , নির্মমভাবে হত্যা করেছিল নিষ্পাপ শিশু রাসেলকে হত্যা করেছিল গর্ভবতী মাকে ,হত্যা করেছিল নারীকে । তাই বাংলাদেশের অকৃতিম বন্ধু পৃথিবীর অন্যতম মানবিক রাষ্ট্র কানাডা এই জঘন্য খুনির নিরাপদ আবাসভূমি হতে পারে না ! ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে তিন হাজারেরও বেশি পিটিশনে সাইন করেছে । আমরা সবাই সোচ্চার হলে সেটি দ্রুত কোটিতে রূপান্তর হতে পারে । আমাদের প্রজন্ম প্রমাণ দিয়েছে ২০১৩ সালে শাহবাগ গণজাগরণ সৃষ্টি করে । আমরা সে দিন জেগে উঠেছিলাম বলেই যুদ্ধাপরাধী কুখ্যাত খুনি কসাই কাদেরের ফাঁসি নিশ্চিত হয়েছিল । তাই আসুন, ইতিহাসের কলঙ্কমোচনের জন্যে আরেকবার জেগে উঠি । মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে পিটিশনে ঢুকে আপনার নাম এবং মেইল এড্রেস লিখে পিটিশন সাইন করি এবং বিশ্ব জনমত গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্ম স্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে আদালতের দণ্ড কার্যকরে ভূমিকা রাখি ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌরব-৭১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবপাচার রোধে অস্ট্রেলিয়া সীমান্ত নিরাপত্তা জোরদার

পরবর্তী

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনী ভেন্যু এফডিসি

পরবর্তী

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনী ভেন্যু এফডিসি

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT