চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ওপর লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বই দুটি হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’।

প্রধানমন্ত্রী আজ তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস। বাসস

সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বলেন, প্রথম বইটি বঙ্গবন্ধু এবং তাঁর পরিবার এবং সমসাময়িক ঘটনাবলীর ওপর শেখ হাসিনার লেখাগুলোর সংকলন এবং দ্বিতীয়টি ১৯৭০ থেকে ’৭৫ সাল পর্যন্ত জাতির পিতা প্রদত্ত সাক্ষাৎকার এবং আলাপচারিতা।
জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ বইটির ভূমিকা লিখেছেন।

তিনি আরও বলেন, এই বইয়ে পাঠক বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রাম গাঁথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষকথা ও বিজয় গাঁথা কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি, ১৫ আগষ্ট ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকান্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন ও শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে।
চারুলতা প্রকাশন প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

‘জয় বাংলা’ শীর্ষক বইটির ভূমিকাও লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুমোড়ক উন্মোচন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT