চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু ফিল্মে তারিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধুকে এ প্রজন্ম নানা মাধ্যমে নানাভাবে উপস্থাপন করছেন। এবারের শোক দিবসেও তাঁকে নিয়ে কাজ হয়েছে অজস্র। তারমধ্যে একটি হলো বঙ্গবন্ধুকে নিয়ে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতির মিউজিক্যাল ডকু ফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি’ (ফাদার’স ব্লাড)। যেখানে অভিনয় করেছেন ছোটপর্দার গুণী অভিনেত্রী তারিন জাহান।

মঙ্গলবার (১৭ আগস্ট) গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল ডকু ফিল্মটি। তারিন ছাড়াও এখানে অভিনয় করেছেন শিশুশিল্পী আয়মান জামান প্রাকৃত, অঙ্কিত বিপুল এবং ভাস্কর রাশা।

গীতিকার সুজন হাজংয়ের প্রযোজনায় এটি নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও করেছেন সোহেল রানা বয়াতি। চিত্রগ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস, সম্পাদনা করেন ফকরুল ইসলাম।

জাতীয় শোক দিবস উপলক্ষে সুজন হাজংয়ের লেখা ‘রক্তমাখা সিঁড়ি’গানটি অবলম্বনে নির্মিত এই মিউজিক্যাল ডকু ফিল্মটির গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

ডকু ফিল্মটি নিয়ে নির্মাতা বয়াতি বলেন, সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ড ইতিহাসের একটি কালো অধ্যায়। সেই অধ্যায়টির মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি ‘রক্তমাখা সিঁড়ি’ ফাদারস ব্লাড এর মাধ্যমে।

অভিনেত্রী তারিন বলেন, অভিনয়ের সময় বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি বারবার চোখে ভেসে ওঠেছিল। বারবার অশ্রুসিক্ত হয়েছি। শেখ রাসেলের কথা বারবার মনে পড়েছিল। বঙ্গবন্ধুর প্রতি আমাদের শাশ্বত আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত অভিব্যক্তি প্রকাশ করেছি এই মিউজিক্যাল ডকু ফিল্মের মাধ্যমে।

Reneta

গীতিকার সুজন হাজং বলেন, ডকু ফিল্মটি উৎসর্গ করেছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র ও বাঙালি জাতিসত্তার পরিচয় পেয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিনবঙ্গবন্ধুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম সিদ্ধান্তে এশিয়ান গেমসের ক্যাম্পে ডাকলেন অভিজ্ঞ ৬ খেলোয়াড়কে

জুলাই ৩০, ২০২৬

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬

রাত নামলেই আলোর শহর, শিববাড়িয়া নদীতে পর্যটকদের ভিড়

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT