চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুকে নিয়ে দুই কাহিনীচিত্রের প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ২৩, জুন ২০১৮
বিনোদন
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের উপর রচিত সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে সিরিজ কাহিনীচিত্রের ৪র্থ ও ৫ম কিস্তি নির্মিত হয়েছে। ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘জনক ১৯৭৫’ শিরোনামের এই কাহিনীচিত্র দুটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন কাহিনীচিত্র দুটির রচয়িতা সহিদ রাহমান, পরিচালকদ্বয় রাজিবুল ইসলাম রাজিব, আজাদ কালাম ও কলাকুশলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মানবাধিকারকর্মী ও সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্রে দেখানো হয়েছে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডে ১৯৭৫ সালে যতোটা প্রতিবাদ হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তবে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু প্রতিবাদ হয়েছিল। তেমনি একটি প্রতিবাদ হয় নোয়াখালি জেলায়। বঙ্গবন্ধুকে ভালোবেসে তরুণ এক মুক্তিযোদ্ধা বাসর রাতে বউকে ছেড়ে আসেন গ্রামের স্কুল শিক্ষকের ডাকে। কিন্তু তার আর বাসর হয় না। সেনাবাহিনীর নির্যাতনে সংসারের রঙিন স্বপ্ন ভেঙে যায় নববধূর। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান।

আর ‘জনক ১৯৭৫’ কাহিনীচিত্রে দেখানো হয়েছে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের আরেকটি প্রতিবাদ গড়ে ওঠে ময়মনসিংহ, নেত্রকোনা সীমান্ত অঞ্চলের আদিবাসী গারো সম্প্রদায়ের দ্বারা। প্রতিবাদের শাস্তিস্বরূপ নিরিহ গারোদের উপর সেনাবাহিনী অমানবিক নির্যাতন চালায়। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তমালিকা কর্মকার, আরমান পারভেজ মুরাদ, শ্যামল মাওলা ও নাফা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদ আবুল কালামআরমান পারভেজ মুরাদতমালিকা কর্মকারতারিক আনাম খানবঙ্গবন্ধুরওনক হাসানলিড বিনোদনশ্যামল মাওলাহিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT