বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলেন, বগুড়ার নন্দীগ্রামের ইব্রাহীম এবং দুপঁচাচিয়ার দুলাল।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ডাকাত দলের এক সদস্য মারা যায়। আহত আরেকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও দেশীয় অস্ত্র উদ্ধারের দাবি করেছে।







