জনপদ

বগুড়ায় একদিনে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

একজন নারী অক্সিজেন মাস্ক পরছেন, স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী অক্সিজেন মাস্ক পরছেন, স্বাস্থ্য পরিস্থিতি ও চিকিৎসা সেবা বোঝানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তের হার কমছে। গত ২৪ ঘণ্টায় ৩১১টি নমুনা পরীক্ষায় ৫৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এসময়ে সুস্থ হয়েছে ১৫৩ জন এবং মৃত্যুবরণ করেছে আরও ১২ জন।

মঙ্গলবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।

প্রাণ হারানোদের মধ্যে বগুড়া সদরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোহাম্মাদ আলী হাসপাতালে ২ জন মারা গেছেন। বগুড়ার বাইরের জেলার ২জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল মারা গেছেন ৮জন।

নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে বগুড়া সদরের ৪০ জন, শাজাহানপুর উপজেলার ৭ জন, দুপচাচিঁয়া উপজেলার ৪ জন, সোনাতলা উপজেলার ২ জন, শিবগঞ্জ উপজেলার ২ জন, নন্দীগ্রাম উপজেলার ২ জন ও শেরপুর উপজেলার ১ জন।

এই ৫৮ জনসহ মোট ৬৮৭ জন করোনা আক্রান্ত রোগী বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়:উপসর্গ করোনা করোনা ভাইরাস করোনাভাইরাস বগুড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…