চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে টাইগারের দাপট, ‘বাঘি ফোর’ নিয়ে গুঞ্জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
বিনোদন
A A

করোনা ভাইরাসকে উপেক্ষা করে বক্স অফিস মাত করে চলেছে টাইগার শ্রফ অভিনীত বহুল আলোচিত ছবি ‘বাঘি থ্রি’। আর তাই ‘বাঘি’ ফ্র্যাঞ্জাইজি হাজির হতে যাচ্ছে এর চতুর্থ কিস্তি নিয়ে!

সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক আহমেদ খান।

১০০ কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি মুক্তির পাঁচ দিনে এখন পর্যন্ত আয় করেছে ৭৫ কোটি রুপিরও বেশি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা অজয় দেবগণের ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’-এর পরেই অবস্থান করছে।

সেক্ষেত্রে ‘বাঘি থ্রি’ এর এই সাফল্য নিয়ে ছবিটির পরিচালক আহমেদ খানের কাছে তার অনুভূতি কথা জানতে চাইলে তিনি এক সাক্ষাতকারে জানান যে, দর্শকরা আমার কাজকে ভালবাসে এটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ‘বাঘি টু’ এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এবার যদি ‘বাঘি থ্রি’ ও সাফল্যের মুখ দেখাতে পারে তবে এর চতুর্থ কিস্তিও নির্মাণ করবো। সেক্ষেত্রে ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি বড় ভূমিকার প্রয়োজন।

এছাড়াও তিনি আরো জানান, ‘বাঘি থ্রি’র সাফল্যের অন্যতম আরেকটি কারণ এর অভিনেতা টাইগার শ্রফ। কারণ অ্যাকশনে ভরপুর এই ছবিটির জন্য টাইগারের চেয়ে অন্য কেউই ভালো করতে পারতো না। দর্শকরাও প্রথম কিস্তি থেকেই তাকে দেখেই অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে এর চতুর্থ কিস্তি নির্মাণ হলে তাতেও টাইগারের দেখা মিলবে।

সারা বিশ্ব জুড়ে ‘বাঘি থ্রি’ মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে! এরমধ্যে শুধুমাত্র ভারতেই ৪৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি!

Reneta

টাইগার ছাড়াও ‘বাঘি থ্রি’তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখসহ আরো অনেকেই। ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার শ্রফবাঘি-থ্রিরীতেশ দেশমুখশ্রদ্ধা কাপুরসাজিদ নাদিয়াদওয়ালা
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না চীন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT