চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে এগিয়ে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

১৭ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হলিউডের দুই ছবি। রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডুলিটল’ ও ‘ব্যাড বয়েজ’ সিরিজের ছবি ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। দুটি ছবি নিয়েই দর্শকের প্রত্যাশা অনেক বেশি। তবে দুটির মধ্যে বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’।

‘ডুলিটল’ সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৭৫ মিলিয়ন ডলার। প্রথম দিনে ছবিটি আয় করেছে ৩০ মিলিয়ন ডলার। আর ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে ৯০ মিলিয়ন ডলার। যা প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে ৬৫ মিলিয়ন ডলার।

হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘ব্যাড বয়েজ’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। পরের ছবি ‘ব্যাড বয়েজ টু’ মুক্তি পায় ২০০৩ সালে। দর্শকরা অপেক্ষায় ছিলেন তৃতীয় কিস্তির জন্য। ১৬ বছর অপেক্ষার পর এসেছে ‘ব্যাড বয়েজ ফর লাইফ’। আর তাই এই ছবি নিয়ে দর্শকের আগ্রহও বেশি।

‘ব্যাড বয়েজ’য়ের নতুন ছবিতে নতুন মুখও আছে। দেখা গেছে ভেনেসা হাজেন্স, অ্যালেক্সান্ডার লাডউইগ এবং চার্লস মেল্টনকে। তবে চমকটা হচ্ছে, এই তিনজন ছাড়াও রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব ডিজে খালেদ। ছবিতে প্রধান দুই গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন যথারীতি উইল স্মিথ এবং মার্টিন লরেন্স।

১৯২০ সালে হিউ লফটিংয়ের লেখা একটি শিশুতোষ সিরিজ বই ‘ডুলিটল’। সিরিজটির গল্প মজার একজন ডাক্তারকে নিয়ে। যার নাম জন ডুলিটল। ১৯৬৭ সালে প্রথম এই সিরিজ নিয়ে সিনেমা নির্মিত হয়। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন র‌্যামক্স হ্যারিসন। এরপর ১৯৯৮ সালে আরেকটি সিনেমা তৈরি হয়। সেখানে অভিনয় করেন এডি মারফি। এ ছাড়া বিভিন্ন সময় ‘ডক্টর ডুলিটল’ চরিত্র নিয়ে তৈরি হয় টিভি সিরিজ, সিনেমা ও কার্টুন।

জনপ্রিয় এই চরিত্র নিয়ে এবার নতুন আঙ্গিকে সিনেমা নির্মাণ করল প্রযোজনা সংস্থা ইউনিভার্সেল পিকচার্স। সিনেমার নাম ‘ডুলিটল’। পরিচালনা করেছেন স্টিফেন গ্যাঘান। কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করেছেন তার জন্য হাজার কমিক ভক্ত কেঁদেছিলেন। থানোসের হাত থেকে ইনফিনিটি স্টোন ছিনিয়ে নিয়ে থানোসের কফিনে শেষ পেরেক তিনিই ঠুকেছিলেন। শেষদিকে আয়রনম্যানের মৃত্যু কাঁদিয়েছিল সবাইকে। আয়রনম্যান খ্যাত রবার্ট ডাউনি জুনিয়র আবার ফেরত আসছেন। তবে মারভেলের কোনো সিনেমায় নয়। পর্দায় এবার তাকে দেখা যাবে পশু-পাখির সুপারহিরো হিসেবে।

Reneta

ছবিটি ২০১৯ সালে মুক্তি দেয়ার কথা থাকলেও স্টার ওয়ার্সের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে। রবার্ট ডাউনি জুনিয়র ছাড়াও সিনেমাটিতে পশু-পাখির কণ্ঠ দিয়েছেন এমা থম্পসন, অস্কারজয়ী রামি মালেক, জেমস বন্ড সিনেমার এম খ্যাত রেফ ফাইঞ্জ, স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড, মারিয়োঁ কোতিয়ার, সাবেক রেসলার জন সিনা, কুমাইল নানজিয়ানি, অক্টোভিয়া স্পেন্সার, সেলেনা গোমেজের মতো এক ঝাঁক তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুলিটলব্যাড বয়েজ ফর লাইফরবার্ট ডাউনি জুনিয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT