বিনোদন

‘আয়রনম্যান’ চরিত্রে ফিরতে ‘আপত্তি নেই’ রবার্ড ডাউনি জুনিয়রের

মার্ভেল যদি চায়, তাহলে টনি শার্ক চরিত্রে ফিরতে আপত্তি নেই রবার্ট ডাউনি জুনিয়রের।

অ্যাভেঞ্জার্সের থোর চরিত্রে টম হিডলস্টোনের ছবি, মার্ভেল সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভেঞ্জার্সের থোর চরিত্রে টম হিডলস্টোনের ছবি, মার্ভেল সিনেমার দৃশ্য, যেখানে তিনি আঙুলে ইনফিনিটি গ্লোব ধারণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্ভেলের সর্বাধিক জনপ্রিয় ও প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি ‘আয়রনম্যান’ হিসেবে ফিরতে আপত্তি নেই হলিউড সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়র, সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেতা।

গণমাধ্যম ‘এসকোয়্যার’-এ দেয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, টনি শার্ক চরিত্রে ফিরতে আপত্তি নেই অভিনেতার, যদি মার্ভেল তাকে চায়।

তিনি বলেন, ‘আয়রন ম্যান আমার ডিএনএ-এর একটি অংশ। এই চরিত্রটি আমি বাছাই করিনি, বরং চরিত্রটিই আমাকে বেছে নিয়েছে। কেভিন ফেইজের সাথে বাজি লাগতে চাই না কখনই, হার সুনিশ্চিত। তিনি একজন হাউজ, তিনিই জিতবেন।’

এর আগে গতবছর মার্ভেল স্টুডিওর সভাপতি কেভিন ফেইজ জানিয়েছিলেন, ‘আয়রনম্যানের ফেরার আর কোনো সুযোগ নেই।’ এতে মন ভেঙ্গে গিয়েছিল ভক্তদের।

২০১৮ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগ্যেম’ সিনেমাতে সর্বশেষ আয়রনম্যান চরিত্রে দেখা যায় ডাউনিকে। সেখানে তার চরিত্র আত্মত্যাগ করে সমগ্র ব্রহ্মান্ডের জন্য। তার চরিত্রের একটি সম্মানজনক সমাপ্তি ছিল সেটি। তবুও ভক্তরা তার পছন্দের টোনিকে বার বার পর্দায় দেখতে চাওয়ার আর্জি জানায়। এখন দেখার পালা, সত্যিই আয়রনম্যানের প্রত্যাবর্তন হয় কিনা!

বিষয়:রবার্ট ডাউনি জুনিয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…