বিনোদন

অস্কারে সেরা সহ অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র

৯৬ তম অস্কার আসরে পার্শ্ব অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে।

রবার্ট ডাউনি জুনিয়র অস্কার জেতার পর উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার জেতা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র তার পুরস্কার হাতে নিয়ে উল্লাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৬ তম অস্কার আসরে পার্শ্ব অভিনেতার পুরস্কার উঠেছে রবার্ট ডাউনি জুনিয়রের হাতে। ‘ওপেনহাইমার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

ওপেনহাইমার সিনেমাতে তিনি জে রবার্ট ওপেনহেইমার প্রতিদ্বন্দ্বী লুইস স্ট্রসের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি এই পুরস্কারের জন্য নোলানকে ধন্যবাদ জানিয়েছেন।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন স্টার্লিং কে ব্রাউন (আমেরিকান ফিকশন), রবার্ট ডি নিরো(কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন), রায়ান গসলিং(বার্বি) ও মার্ক রাফালো (পুওর থিংস)।

বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

বিষয়:ওপেনহাইমার রবার্ট ডাউনি জুনিয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…