চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সিং ডে টেস্টেও থাকছেন না ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে ভুগিয়েছে দুই ওপেনারের ব্যর্থতা। নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে জো বার্নসের সঙ্গে ম্যাথু ওয়েডকে নামানো হলে প্রথম ইনিংসে অল্প রানেই আউট হয়েছেন দুজনে। মেলবোর্ন টেস্টে বক্সিং ডের আগে অজিদের জন্য হাল্কা দুঃসংবাদ, এই টেস্টেও খেলছেন না ওয়ার্নার।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে গ্রোয়েন ইনজুরিতে ছিটকে যান ওয়ার্নার। বক্সিং ডে টেস্টে খেলার ইচ্ছা থাকলেও অজিদের পক্ষে জানানো হয়েছে বাঁহাতি ওপেনার এখনো পুরোপুরি সুস্থ নন। সম্পূর্ণ সেরে ওঠার সুযোগ দিতে চায় তারা।

ওয়ার্নারের সঙ্গে মেলবোর্নে থাকছেন না অভিষেকের অপেক্ষায় থাকা পেসার অলরাউন্ডার শন অ্যাবট। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পান তিনিও।

চোটের সঙ্গে ওয়ার্নার-অ্যাবটের জন্য কাল হয়েছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের কঠোর স্বাস্থ্যবিধিও। দুজনেই ফিরছেন সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার করোনা ‘হটস্পট’ সিডনি থেকে। মেলবোর্নে যখন দল খেলায় ব্যস্ত থাকবে, ওয়ার্নার-অ্যাবটকে আলাদাভাবে পুনর্বাসন ও কোয়ারেন্টাইনে থাকতে হবে। ‘করোনামুক্ত’ সার্টিফিকেট পেলে দুজনে দলের জৈব নিরাপত্তা বলয়ে ঢোকার অনুমতি পাবেন।

সুস্থ আর করোনামুক্ত থাকলে তৃতীয় টেস্টের দলে ওয়ার্নার-অ্যাবটকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র। অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্টে ৮ উইকেটে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০তে এগিয়ে স্বাগতিকরা।

ট্যাগ: ডেভিড ওয়ার্নারবক্সিং ডে টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত

পরবর্তী

ষাট কোটি টাকার কোকেন জব্দ, গ্রেপ্তার ৬

পরবর্তী

ষাট কোটি টাকার কোকেন জব্দ, গ্রেপ্তার ৬

তিস্তা নিয়ে সংকেত পাওয়া গেছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT