চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বকেয়া বেতনসহ ঈদ বোনাসও পাচ্ছেন এফডিসির কর্মকর্তা কর্মচারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ০৬, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের মধ্যেও চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-র প্রায় ২৭০ জন কর্মকর্তা কর্মচারী দু’মাসের (মার্চ-এপ্রিল) বকেয়া বেতন বাকি ছিল। এতে চরম বিপাকে পড়তে হয় কর্মরত কর্তাব্যক্তিদের। 

২১ এপ্রিল চ্যানেল আই অনলাইনের এক প্রতিবেদনে সেই খবর প্রথম প্রকাশ হয়। সেই প্রতিবেদনে বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপনের কথা জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কলাকুশলী ও কর্মচারী লীগ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ একাধিক কর্মচারী।

অবশেষে বেতন পেতে যাচ্ছেন এফডিসির কর্মকর্তা কর্মচারীরা। সঙ্গে থাকছে ঈদ বোনাসও।

বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে বকেয়া বেতনসহ বোনাস পাওয়ার খবর জানিয়েছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, প্রত্যেকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওয়া গেছে। কর্মচারীরা রবিবার তেঁজগাও জনতা ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

২৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে মোট ৬ কোটি টাকা অনুদান পাওয়া গেছে বলেও জানান এফডিসির পরিচালক। দুমাসের বেতন বোনাস দিয়ে অতিরিক্ত অর্থে আগামি আরও দুমাসের বেতন নিশ্চিত থাকছে বলে জানান নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, প্রায় সাড়ে ৩ কোটি টাকা উচ্ছিষ্ট থাকবে। যা আগামীতে বেতন দেয়া যাবে।

এর আগে ২১ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কলাকুশলী ও কর্মচারী লীগ (সিবিএ)-এর সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রথম চ্যানেল আই অনলাইনের কাছে তাদের বেতন আটকে থাকার কথা জানিয়েছিলেন। বুধবার তিনি চ্যানেল আই অনলাইনের বলেন, নিশ্চিত হয়েছি রবিবার বয়েকা বেতনসহ বোনাস পাবো।

Reneta

যোগ করে বলেন, দেশের অবস্থা স্বাভাবিক হলেও এফডিসি লোকসানে থাকে। দেশের এই অবস্থা কেটে গেলেও আগামী প্রায় দেড় বছর এফডিসিতে তেমন কাজ হবে না। তাই অদূর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাজ করছে।

প্রতিমাসে প্রায় এক কোটি টাকা করে আমাদের বেতন বাবদ খরচ হয়। যে অর্থ এসেছে কমপক্ষে পাঁচমাস আমাদের বেতন নিশ্চিত থাকছে।

কৃতজ্ঞতা জানিয়ে চলচ্চিত্র উন্নয়ন কলাকুশলী ও কর্মচারী লীগ (সিবিএ)-এর এই সাধারণ সম্পাদক বলেন, আমাদের খারাপ সময় নিয়ে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন করার পর অনেকের টনক নড়ে। অনেকেই আমাকে ফোন করে খবর নিয়েছেন। তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে লিখিত স্মারক দিয়েও সুফল পেয়েছি। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম পাশে দাঁড়িয়েছেন। গেল সোমবার তিনি ২৪৫ জন কর্মচারীকে চাল, তেল, ডাল দিয়েছেন। এজন্য তাকেও ধন্যবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকর্মচারীপরিচালকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT