২০২১ সালের বইমেলা ভার্চুয়ালি না সরাসরিই হবে। তবে বইমেলার তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার বাংলা একাডেমিতে এক ব্রিফিংয়ে একথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ ও ২৭ মার্চ প্রস্তাবিত তারিখ প্রধানমন্ত্রীকে জানানো হবে৷ তিনি সিদ্ধান্ত দেবেন।
মন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে এবছর ১ তারিখে বইমেলা শুরু করা যাচ্ছে না। এখন পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে। সংক্রমণ কমে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে মেলা হবে৷








