চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় এবারও বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২২, মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

বই কেনার আনন্দ বাড়িয়ে দিতে গত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও বই মেলায় বিকাশ পেমেন্টে থাকছে ১৫ শতাংশ ক্যাশব্যাক। এই অফারের আওতায় মেলা চলাকালীন একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। পাশাপাশি এবারও মেলায় আসা দর্শনার্থী এবং বিকাশের যৌথ অংশগ্রহণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৫ হাজার বই বিতরণে উদ্যোগ নেয়া হয়েছে।

করোনার কারণে গত ১৮ মার্চ শুরু হওয়া বইমেলায় এই ক্যাশব্যাক অফার চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত। বইমেলার অধিকাংশ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহক। করোনাকালীন সময়ে নগদ টাকা ছাড়াই বিকাশ পেমেন্টের এই সুযোগ দর্শনার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতেও সহায়তা করবে।

যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই, তাদেরও মেলায় এসে বিকাশ অফার নেয়ার সুবিধার্থে প্রতিবছরের মত এবারও বইমেলা প্রাঙ্গনে আছে বিকাশের বুথ। ফলে জাতীয় পরিচয় পত্র নিয়ে এসে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্ট খুলে বই কেনায় ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারছেন গ্রাহক। গ্রাহকদের সুবিধার্থে বইমেলা প্রাঙ্গনেই আছে ক্যাশইন, ক্যাশআউটের ব্যবস্থাও।

২০২০ সালের বইমেলায় বিকাশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহের যে অনন্য কার্যক্রম পরিচালনা করেছিল, তারই ধারাবাহিকতায় এবারো বই সংগ্রহের কার্যক্রমকে আরো বিস্তৃত করেছে। গতবছর মেলায় আসা দর্শনার্থীদের কাছ থেকে সংগৃহীত ২৭৫১টি বইয়ের সাথে বিকাশ আরও ৫ হাজার বই দিয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন লাইব্রেরীতে মোট ৭৭৫১টি বই বিতরণ করে। এবছর তা বাড়িয়ে ১৫০০০ বই বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

এবারও মেলায় আসা পাঠক-দর্শনার্থীদের বই প্রদানের সুবিধার্থে মেলা প্রাঙ্গনেই থাকছে ৫টি বুথে বই দেয়ার ব্যবস্থা। দর্শনার্থীরা তাদের পছন্দ অনুসারে নতুন বা পুরাতন বই বুথে এসে দিতে পারছেন। প্রতি সপ্তাহে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেলা প্রাঙ্গনে এসব বই তুলে দেয়া হবে। মেলা শেষে সংগৃহিত বাকি বই দেশের বিভিন্ন লাইব্রেরীতে বিতরণ করা হবে।

যারা ঢাকার বাইরে আছেন তারাও নিজ নিজ এলাকার বিকাশ সেন্টার বা বিকাশ কেয়ার-এ গিয়ে বই দিয়ে আসতে পারেন। এমনকি সারাদেশের ৮টি বিভাগীয় শহর থেকে যে কেউ চাইলে বই প্রদানের ইচ্ছা জানাতে পারেন বিকাশ ওয়েবসাইটের মাধ্যমে। স্বেচ্ছাসেবীরা সেই বই সংগ্রহ করবেন।

Reneta

মেলার পাঠক-লেখক-ক্রেতা-দর্শনার্থীদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থাও রেখেছে বিকাশ। আছে বিনামূল্যে নিরাপদ পানি ও চা-কফির ব্যবস্থাও। যারা হেঁটে মেলা ঘুরতে পারবেন না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও রেখেছে বিকাশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইমেলাবিকাশ পেমেন্টবিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT