চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় তাজবীর সজীবের ৫ বই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
শিল্প সাহিত্য
A A

অমর একুশে বইমেলায় পর্যায়ক্রমে তাজবীর সজীবের ৫টি বই প্রকাশিত হয়েছে। বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাজবীর সজীবের সম্পাদিত গ্রন্থ ‘সাংবাদিকতার স্বরূপ’, ‘সিক্রেটস সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’, কাব্যগ্রন্থ ‘ভুলে ভরা গল্প’, এবং ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’-এর পুনর্মুদ্রণ।

একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম ইংরেজি গ্রন্থ ‘মার্কেটিং মেভেরিক’। বইগুলো পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫-এ বাবুই প্রকাশনীর স্টল নম্বর ৩৯৩-৩৯৪-৩৯৫-৩৯৬-এ।

বাবুই প্রকাশনীর প্রকাশক মোরশেদ আলম হৃদয় বইগুলোর পাঠকপ্রতিক্রিয়া সম্পর্কে জানান,“তাজবীর সজীবের ৫টি বইই আলোচনায় আছে। লেখক নিজে শিক্ষক ও সাংবাদিক হওয়ায় তার নিজস্ব গণ্ডিতে পরিচিতি রয়েছে, পাশাপাশি অন্যান্য পাঠকদের মাঝেও বইগুলো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করছি।”

লেখক ও প্রকাশনী সূত্রে জানা যায়, লেখক তার পেশাগত অভিজ্ঞতা, একাডেমিক জ্ঞান এবং তাত্ত্বিক জ্ঞানের ভিত্তির ওপর নির্ভর করে ‘সাংবাদিকতার স্বরূপ’, ‘সিক্রেটস সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন’, ‘ইফেকটিভ মেথড অব ডিজিটাল মার্কেটিং’, এবং ‘মার্কেটিং মেভেরিক’ গ্রন্থগুলো রচনা করেছেন। ‘ভুলে ভরা গল্প’ গ্রন্থটি লেখকের দ্বিতীয় একক কাব্যগ্রন্থ।

গ্রন্থগুলোর লেখক তাজবীর সজীব লেখালিখি ও গণমাধ্যমে তাজবীর সজীব নামেই পরিচিত। তবে তার সার্টিফিকেট অনুযায়ী নাম মো. তাজবীর হোসাইন। তিনি একাধারে সংগঠক, উদ্যোক্তা, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডিজিটাল মার্কেটিং লিডার হিসেবে সুপরিচিত।

ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে ক্যারিয়ারের নানা পর্যায়ে ৯টি জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছেন তিনি। ইউনিসেফ থেকে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির সম্মাননা তার প্রোফাইলকে আরও সমৃদ্ধ করেছে।

Reneta

২০০৫ সালে সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলামের হাত থেকে সম্মাননা গ্রহণ এবং নটর ডেম কলেজে সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য তৎকালীন শিক্ষা উপদেষ্টার হাত থেকে ‘অনারেবল মেনশন’ সম্মাননা অর্জন—এই দুটি স্বীকৃতি তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বইবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT