চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হারিকেন ইরমা ফ্লোরিডার দক্ষিণ ও পশ্চিম উপকূল লণ্ডভণ্ড করে আঘাত হেনেছে মূল ভূখণ্ডে। ইরমার তাণ্ডবে ফ্লোরিডায় ৩ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রকোপে মিয়ামির বাণিজ্যিক এলাকা ২ ফুট পানিতে তলিয়ে গেছে।

পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থিত মার্কো আইল্যান্ডে ইরমার আঘাতে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে যাত্রাপথে হারিকেনটি ফোর্ট মায়ার্সকেও বিধ্বস্ত করে এসেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ইরমা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ক্যাটাগরি ৪ থেকে নেমে আপাতত সেটি ক্যাটাগরি ৩ বা ২ পর্যায়ে আছে।

Banglabid

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও কিউবায় তাণ্ডব চালানোর পর স্থানীয় সময় রোববার সকালে ঘণ্টায় ১২০ মাইল বেগে ঘূর্ণিঝড় ইরমা আঘাত হানে ফ্লোরিডার দক্ষিণ উপকূলে। ওই সময় সাড়ে ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়। এরপর কিছুটা শক্তি হারিয়ে ভারী বৃষ্টিপাতসহ তা এখন ফ্লোরিডার মূল ভূখণ্ডের ওপর দিয়ে যাচ্ছে।

গত এক শতাব্দীর মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ভয়াবহতম এ হারিকেনে এখন পর্যন্ত ২৮ জনের প্রাণহানি হয়েছে।ঘূর্ণিঝড়-হারিকেন-ইরমা

ঘূর্ণিঝড়টি বর্তমানে আরও দুর্বল হয়ে ঘণ্টায় ১১০ মাইল বেগে ট্যাম্পা উপকূলের দিকে ধাবিত হচ্ছে। এটি স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত হারিকেনে রূপ নিয়ে ফ্লোরিডার স্থলভূমি এবং দক্ষিণ-পশ্চিম জর্জিয়া অতিক্রম করবে।

Reneta

ঝড়ের কারণে ৬৩ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে আছে ফ্লোরিডার ৩৪ লাখেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা।

পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জরুরী ভিত্তিতে ত্রাণ সহায়তার অনুমোদন দিয়েছেন তিনি। এছাড়াও লুটতরাজ ঠেকাতে অঙ্গরাজ্যের বিভিন্ন শহর ও কাউন্টিতে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরমাঘূর্ণিঝড় ইরমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ বৃষ্টিতে অচল রাজধানী ঢাকা

পরবর্তী

সংবাদ সরবরাহে সামাজিক মাধ্যমে এগিয়ে ফেসবুক, এরপরে ইউটিউব

পরবর্তী
ফেসবুক ও ইউটিউবের লোগো দেখানো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সরবরাহে সামাজিক মাধ্যমে এগিয়ে ফেসবুক, এরপরে ইউটিউব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা জিতে চাচাকে উপহার নাদালের

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT