চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। কোভিড-১৯ মহামারি চলাকালীন স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কারাবরণ করেন রোজিনা ইসলাম।

নেদারল্যান্ডসের দ্য হেগে ফ্রি প্রেস আনলিমিটেড সেরা অদম্য সাংবাদিক বা ‘মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট’ শ্রেণিতে রোজিনাকে এই পুরস্কার প্রদান করে।

রোজিনা ইসলাম ছাড়াও ভারতীয় সাংবাদিক ভাট বুরহান বছরের সেরা নবাগত সাংবাদিক হিসেবে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন।

Banglabid

গত বছর ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসাঁ, যিনি এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন।

নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা ‘ফ্রি প্রেস আনলিমিটেড’ এই পুরস্কারটি প্রদান করে। বিশ্বের ৪০টিরও বেশি দেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিকাশে কাজ করে যাচ্ছে এই সংস্থা।

ফ্রি প্রেস আনলিমিটেড এক ঘোষণায় জানিয়েছে, পুরস্কারের জন্য অনেক মেধাবী ও সাহসী সাংবাদিকের নাম প্রস্তাব করা হয়েছিল।

Reneta

সংস্থাটি আরও জানায়, ‘আমরা দেখেছি, মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকরা এখন অবিশ্বাস্য চাপের মুখোমুখি। বিশ্বব্যাপী সাংবাদিকদের সততা দেখে আমরা বিস্মিত, যারা চাপ সত্ত্বেও সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাকে (রোজিনা ইসলাম) ফ্রি প্রেস অ্যাওয়ার্ড দিতে পেরে গর্বিত।’

রোজিনাকে কেন এই পুরস্কার দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় সংস্থাটি বলেছে, ‘বিভিন্ন বাধা সত্ত্বেও তিনি জনগণের তথ্য অধিকার সমুন্নত রাখতে সাহসী ভূমিকা পালন করছেন।’

পুরস্কারের জুরিরা বলেন, ‘স্বাধীন সাংবাদিকরা কীভাবে জনগণের জন্য পর্যবেক্ষক হিসেবে কাজ করে এবং গণতন্ত্র রক্ষায় ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে অবদান রাখে তার একটি ভালো উদাহরণ রোজিনা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোজিনা ইসলামসাংবাদিক রোজিনা ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT