চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি আর্টিকেল নাইনটিনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
Official document of the Official Secrets Act 1923 in English. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত তদন্তের মাধ্যমে তার জন্য ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন। মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংস্থাটি একই সঙ্গে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলেরও দাবি জানিয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে: আর্টিকেল নাইনটিন মনে করে, নাগরিকদের তথ্য অধিকার খর্বকারী এই আইন রোজিনা ইসলামের ক্ষেত্রে চরমভাবে অপব্যবহার করা হয়েছে।

২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। একই দিন রাত সাড়ে আটটার দিকে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এক সপ্তাহের মাথায় গত বছরের ২৩ মে তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকে তিনি আদালতে হাজিরা দিয়ে আসছেন।

Banglabid

রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত এই হয়রানিমূলক মামলার বছরপূর্তি উপলক্ষে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, এক বছর পেরিয়ে গেলেও রোজিনার বিরুদ্ধে মামলার তদন্ত এখনও শেষ হয়নি। তিনি এখনও অনিশ্চয়তা ও ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি এমন একটি আইনের অধীন, যা কখনোই একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবহার করা উচিত ছিল না। কারণ এই আইন তথ্য অধিকারকে খর্ব করে এবং এবং সংবিধানে প্রদত্ত স্বাধীন মতপ্রকাশের অধিকারের সরাসরি বিরোধিতা করে। আমরা সরকার এবং নীতিনির্ধারকদের কাছে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল করার জন্য পদক্ষেপের দাবি জানাই।

উল্লেখ্য, দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৬ মে ২০২২ তারিখে জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত ১০ এপ্রিল এই দিন ধার্য করেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্টিকেল নাইনটিনরোজিনা ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি

পরবর্তী

টাঙ্গাইলের দাদার-নাতির ধস্তাধস্তিতে দাদার মৃত্যু

পরবর্তী
সাভার থানার প্রধান প্রবেশদ্বার ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের দাদার-নাতির ধস্তাধস্তিতে দাদার মৃত্যু

ট্রাকের ক্ষতিগ্রস্ত সামনের অংশ, দুর্ঘটনা স্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

সর্বশেষ

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT