ফ্রান্সে সামরিক বাহিনীর ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দু’টি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। সেন্ট ট্রোপেই শহরের উত্তরে কার্সেস লেকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
পুলিশ এবং কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়: ভ্যার অঞ্চলের ঘটনাস্থলটিতে এখন পর্যন্ত নিখোঁজ ষষ্ঠ ব্যক্তির সন্ধান করছে উদ্ধারকারীরা। দুর্ঘটনাকবলিত গেজেল হেলিকপ্টার দুটি মিলিটারি ফ্লাইং স্কুল ‘ইয়ালাত’-এর। ওই স্কুলে পাইলটদের আর্মির জন্য ও অন্যান্য সামরিক সেবার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
দ্য ইয়ালাত এর ওয়েবসাইট অনুযায়ী, ক্যানেট দেস মৌরিসের এই ফ্লাইং স্কুলে ৮২টি এয়ারক্রাফ্ট রয়েছে। ফরাসি, জার্মান এবং স্প্যানিশ হেলিকপ্টার পাইলটদের প্রশিক্ষণ দেয় তারা।
১৯৭০ সাল থেকে দ্য গেজেল ফরাসি মিলিটারি সার্ভিসের সাথে যুক্ত। মালিতে সন্ত্রাস বিরোধী অভিযানে ফরাসি বাহিনী এটি ব্যবহার করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







