প্যারিসের সবগুলো উচুঁ ভবনে বেয়ে উঠে নতুন রেকর্ড করলেন ফরাসী স্পাইডারম্যান খ্যাত অ্যালেইন রবার্ট। এরআগে নিউ ইয়র্কের নিউ ইয়র্ক টাইমস ভবন এবং দুবাইয়ের সবচেয়ে উচুঁ আল খলিফায় বেয়ে উঠে বিশ্ব রেকর্ড গড়েন রবার্ট।
তার ক্যারিয়ারে এ পর্যন্ত বিশ্বের শতাধিক উচুঁ ভবনে বেয়ে ওঠারও রেকর্ড রয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে উচুঁ ভবনে ওঠার জন্য বেশ কয়েকবার প্রশ্নেরও সম্মুখীন হন বিশ্বখ্যাত স্পাইডারম্যান অ্যালেইন রবার্ট।







