ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মার্কিন সেনা

ফ্রান্সের অ্যারিস রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে চাকুরিরত স্পেন্সর স্টোন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য অ্যালেক স্কলেটাস এবং ফ্রান্সে বসবাসকারী তাদের বাল্যবন্ধু এন্থনি স্যাডলারকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।
সোমবার সকালে বীরত্ব ও অসীম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ তাদের হাতে তুলে দেন এই সম্মাননা পুরস্কার। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন ফরাসী যাত্রী ও হামলার সময় গুলিবিদ্ধ একজন ফরাসী-আমেরিকানকে আগামীকাল ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেয়া হবে।
গত শুক্রবার চলন্ত ট্রেনের যাত্রীদের উপর হামলা করার পূর্বমুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে মরক্কোর ২৬ বছর বয়সি হামলাকারীকে আটক করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে চাকুরিরত স্পেন্সর স্টোন, অ্যালেক স্কলেটাস এবং ফ্রান্সে বসবাসকারী তাদের বাল্যবন্ধু এন্থনি স্যাডলার।



