বাংলাদেশ পুলিশের ডিআইজি ও এডিশনাল ডিআইজি পর্যায়ে রদবদল হতে পারে আজ। এ সংক্রান্ত প্রজ্ঞাপণও জারির সম্ভাবনা রয়েছে।
পুলিশের একটি বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের এডিশনাল কমিশনার শেখ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হতে পারে। আর হাইওয়ে রেঞ্জ ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম বদলি হতে পারেন পুলিশের বিশেষ শাখায়।
একই আদেশে হাইওয়ে রেঞ্জে বদলি করা হতে পারে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি আতিকুল ইসলামকে। বদলি করা হতে পারে রংপুর পুলিশ একাডেমি ও খুলনা পুলিশ একাডেমির প্রধানকে।
এছাড়া বদলির তালিকায় থাকতে পারেন আরো অন্তত ১২ জন এডিশনাল ডিআইজি।









