বিনোদন

ফ্যামিলি ট্যুরে সাইফ-কারিনা পরিবার

ফ্যামিলি ট্যুরে সাইফ-কারিনা পরিবার

বলিউড তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের সংসার জীবন বেশ ভালো কাটছে। পেশাগত ব্যস্ততায় খুব বেশি দু’জনকে সময় দিতে পারেন না। তবে সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন ফ্যামিলি ট্যুরে।

তাই হঠাৎ নবাব পুত্র সাইফ ও বেবো বেড়িয়ে পড়েছেন মালদ্বীপের উদ্দেশ্য। তবে এবার যোগ দিয়েছে সাইফের বড় ছেলে ইব্রাহিম, সদ্য বিবাহিত সোহা আলি খান ও তার স্বামী কোনাল খেমু।

ফ্যামিলি ট্যুরের ছবি সোহা আলি খান তার টুইটারে পোষ্ট করেছেন। টুইটে সোহা লিখেছেন, ‘মালদ্বীপে ফ্যামিলিকে নিয়ে খুব মজা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

বর্তমানে কারিনা সালমান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমায়। অপরদিকে সাইফ আলী খান তার প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিষয়:কারিনা কাপুর বলিউড সাইফ আলী খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…