অন্যান্য

ফ্যান্টাসি কিংডমে উপচে পড়া ভিড়

ফ্যান্টাসি কিংডমে উপচে পড়া ভিড়

দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে এই থিম পার্ক। আশপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আসছে আনন্দময় সময় কাটাতে। 

বৃষ্টি উপেক্ষা করে সন্ধ্যার পরও ফ্যান্টাসি কিংডমের প্রতিটি রাইড কানায় কানায় পূর্ণ। কেবল শিশুরা নয় রাইডে চড়ছেন বড়রাও। তবে সব রাইডের মধ্যে ওয়াটার কিংডম ও এক্সট্রিম গো কারের দিকেই আগ্রহ বেশী।

নগর জীবনের কোলাহল থেকে বেরিয়ে একটু বিনোদন পেতে পরিবার নিয়ে এখানে ছুটে এসেছেন অনেকেই। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিনোদনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দিকে কড়া নজরদারি আয়োজকদের।

কনকর্ড গ্রুপের সিনিয়র ম্যানেজার রবার্ট ক্যান্টুফার বলেন, এবার আমরা চারদিকে নজর রেখেছি। অনেক ভালো আয়োজন হয়েছে। আমরা নিজেরাও অনেক খুশি।

আগামী ২৪ ও ৩১ জুলাই বর্ণাঢ্য কনসার্টের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে ঈদ আয়োজনের।

বিষয়:ঈদ আনন্দ ঈদে বেড়ানো পর্যটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…