চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ভুয়া খবর চিহ্নিত করতে বিশেষ ট্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ভুয়া খবর বা বানোয়াট সংবাদ বাংলাদেশসহ গোটা বিশ্বের জন্য মারাত্মক ফল বয়ে আনে। আর ভুয়া খবরের ছড়াছড়ি বেশি দেখা যায় সামাজিক মাধ্যমে। তাই এসব ভুয়া খবর চিহ্নিত করতে ‘ডিসপিউটেড (বিতর্কিত)’ ট্যাগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক।

ফেসবুকে আসা খবরের সত্য-মিথ্যা যাচাই করে এই বিশেষ ট্যাগ দেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ফ্যাক্ট চেক ডট ওআরজি, স্নোপস, পলিটিফ্যাক্ট।

এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা কোনো সংবাদকে বানোয়াট খবর বা ফেকনিউজ বলে সন্দেহ করলে ফেসবুক সংবাদটি পাঠিয়ে দেবে এসব সংগঠনের কাছে। এরপর যাচাই-বাছাইয়ের পর খবরটি ভুয়া প্রমাণিত হলে তাতে ‘ডিসপিউটেড’ ট্যাগ দেয়া হবে এবং তা নিউজফিডে দেখা যাবে। কেনো সংবাদটি ভুয়া তার ব্যাখ্যাও থাকবে।

‘ডিসপিউটেড’ ট্যাগ পাওয়া সংবাদগুলো নিউজফিডের একেবারে তলানিতে চলে যাবে এবং কেউ তা শেয়ার করতে চাইলে সতর্কবার্তা দেয়া হবে।

ফেসবুকের আগেই অবশ্য ভুয়া খবর চিহ্নিত করার এমন টুল জনপ্রিয়তা পায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে। টুইটার ব্যবহারকারীরাই সেখানে ভুয়া খবরের স্ক্রিনশট দিয়ে এমন খবর প্রচারকারীদের চিহ্নিত করার সহজ উপায় বের করে।

কিন্তু এতোদিন পর ফেসবুক এরকম একটি বিশেষ ট্যাগ চালু করলেও বিশ্বের অন্যসব ফেসবুক ব্যবহারকারীরর জন্য এটি চালু হয়নি। বর্তমানে ‘ডিসপিউটেড’ ট্যাগ কেবল যুক্তরাষ্ট্রের মধ্যেই আটকে আছে। কারণ দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে অসংখ্য ভুয়া খবর বা ফেক নিউজে ভেসে গিয়েছিলো ফেসবুক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেক নিউজফেসবুক ফেক নিউজফেসবুকে ভুয়া খবর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT