চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে ত্রিভুবনের দুর্ঘটনার খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালের কাঠমুন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

উড়োজাহাজের ৬৭ যাত্রীর মধ্যে ৩২ জন ছিল বাংলাদেশি। দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একের পর এক আসতে থাকে ইউএস বাংলার আহত কিংবা নিহত যাত্রীদের ছবি।

এতে করে দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে দ্রুত নিশ্চিত হওয়া যায়। আবার নিরাপদে থাকা ব্যক্তিরাও ফেসবুকে পোস্ট দিয়ে জানান তাদের নিরাপদ থাকার খবর। অনেকে নেপালে থাকা বন্ধুদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে সংগ্রহ করেন নিহত বা আহতদের ছবি।

নিহত পাইলট পৃথুলা রশিদের ফেসবুক আইডি ভেসে বেড়ায় হোম পেজে। হানিমুনের উদ্দেশে নেপাল যাওয়া কাপলের ছবি ভাসতে থাকে।

তানিম শেখ ও তাহসিন রোমান নামে দুজন ব্যক্তি তাদের ছবি মিডিয়ায় মৃত মানুষের ছবি হিসেবে প্রচার হচ্ছে বলেও প্রতিবাদ জানান ফেসবুকের মাধ্যমে।

Reneta

অনেক যাত্রী উড়োজাহাজে ওঠার আগে চেকইন দিয়েছিলেন। একটি মেডিকেল কলেজের ১৩জন নেপালি ছাত্র এমবিবিএস শেষ করে দেশে ফিরছিলেন। তারাও দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টা ফেসবুকে প্রচার করে অনেকে দুঃখ প্রকাশ করেন।

এই মাধ্যমে দুঃখ প্রকাশ করে পোস্ট দেন লেখক, কবি, খেলোয়াড়, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাউড়োজাহাজ দুর্ঘটনাফেসবুকলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT