চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুককে আরও ‘অর্থবহ’ করতে চান জাকারবার্গ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৯:০৪ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
মার্ক জাকারবার্গ

সমালোচনার মুখে নিউজ ফিডে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং মিডিয়া পোস্টের সংখ্যা কমিয়ে নিউজ ফিডে বন্ধুদের শেয়ার করা পোস্ট এবং ভিডিওর সংখ্যা বাড়াতে অ্যালগরিদমে পরিবর্তন আনছে ফেসবুক। গতকাল থেকেই এ জন্য কাজ শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এক পোস্টে এ কথা জানিয়েছেন। নিউজ ফিড নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন পোস্টটিতে।

তিনি লিখেছেন: আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এমন সব মানুষের সাথে যুক্ত থাকতে এবং সবার মধ্যে যেন দূরত্ব কমে আসে সেজন্যই ফেসবুক তৈরি করেছিলাম। আর তাই ফেসবুকের একেবারে কেন্দ্রবিন্দুতে বন্ধু এবং পরিবারের সদস্যদেরই রাখতে চাই। গবেষণায় দেখা গেছে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করার মাধ্যমেই কল্যাণ এবং শান্তি আরও বাড়ানো সম্ভব।

তবে বিভিন্ন মতামত থেকে তিনি জানতে পেরেছেন যে ব্যবসা প্রতিষ্ঠান, ব্র্যান্ড এবং মিডিয়া পোস্টের ভিড়ে নিউজ ফিডে কাছের মানুষের পোস্টই আর পাওয়া যাচ্ছে না। এর ফলে নিউজ ফিডের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ফেসবুকের যে মূল উদ্দেশ্য- কাছের মানুষের সাথে যুক্ত থাকা, সেটিই আর হচ্ছে না বলেও মনে করেন এ উদ্যোক্তা।

এ বিষয়ে জাকারবার্গ বলেন: এটা নিশ্চিত করা আমরা দায়িত্ব মনে করছি যে, ফেসবুক শুধু মজা করার জন্যই মানুষ ব্যবহার করবে না, এর মাধ্যমে যেন মানুষের মঙ্গলও হয়। এজন্য আমরা বিভিন্ন অ্যাকাডেমিক গবেষণা এবং আমাদের নিজেদের গবেষণার ফল ভালোভাবে যাচাই করেছি যেখানে আমাদের সাথে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টরাও।

Reneta

গবেষণায় দেখা গেছে মানুষ যখন ফেসবুক ব্যবহার করে তখন তাদের উদ্দেশ্য থাকে সবার কাছাকাছি থাকা এবং একাকীত্ব বোধ না করা। এর সঙ্গে দীর্ঘমেয়াদে সুখ এবং স্বাস্থ্যের ব্যাপারটিও যুক্ত আছে। অন্যদিকে এক নাগাড়ে বিভিন্ন কনটেন্ট পড়া এবং ভিডিও দেখা সেভাবে কাজে নাও আসতে পারে, হোক সেগুলো আনন্দদায়ক কিংবা তথ্যবহুল, মনে করেন জাকারবার্গ।

‘আমি প্রোডাক্ট টিমগুলোকে দেওয়া লক্ষ্যেও পরিবর্তন আনছি। আগে আমাদের লক্ষ্য ছিল বিভিন্ন প্রাসঙ্গিক কনটেন্ট খুঁজে পেতে ব্যবহারকারীকে সাহায্য করা। কিন্তু এর পরিবর্তে অর্থবহ সামাজিক ইন্টারঅ্যাকশনকেই এখন আমরা গুরুত্ব দিচ্ছি’ , বলেন তিনি।

জাকারবার্গ জানান, আপাত দৃষ্টিতে মনে হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে মানুষ আগে যে সময় দিত তা হয়তো এখন কমে আসবে কিংবা বিভিন্ন পোস্টে মানুষের অংশগ্রহণ কমে যাবে। তবে দীর্ঘমেয়াদে সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসা প্রতিষ্ঠান, সবার জন্যই এটা ভালো হবে।

এর আগে বছরের শুরুতে জাকারবার্গ তার নতুন বছরের কর্মপরিকল্পনায় লিখেছিলেন: বিশ্ব এখন উদ্বিগ্ন ও দ্বিধাবিভক্ত। এখানে ফেসবুকের অনেক কিছু করার আছে- হতে পারে সেটি ব্যবহারকারীদের ঘৃণা এবং অবমাননা থেকে সুরক্ষিত রাখা, বিভিন্ন রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে রক্ষা করা কিংবা তারা যেন ফেসবুকে ভালোভাবে সময় কাটাতে পারে সে ব্যাপারটি নিশ্চিত করা।

ফেসবুকের নতুন এ পরিকল্পনার কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া পোস্টে মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে, এটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পেজ থেকে মানুষকে আকৃষ্ট করতে এমন অনেক পোস্টও দেওয়া হচ্ছিলো যা আদতে একজন ব্যবহারকারীর খুব একটা কাজে আসে না। অন্যদিকে এসব পোস্টের ভিড়ে হারিয়ে যাচ্ছিল বন্ধুদের পোস্টগুলো।

তবে বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে অপ্রয়োজনীয় পোস্টের সংখ্যা কমলেও পেজগুলোর কাছে বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা আরও বাড়বে। বিজ্ঞাপন ছাড়া সাধারণ ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছানো বেশ কষ্টসাধ্য হয়ে যাবে বলেও তারা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজ ফিডফেসবুকফেসবুক বিজ্ঞাপনমার্ক জাকারবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT