চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেসঅ্যাপ’ নিয়ে এফবিআই’র তদন্ত চায় মার্কিন সিনেটর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

ছবিতে বয়স পরিবর্তন করার জনপ্রিয় অ্যাপ ‘ফেসঅ্যাপ’ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেট সদস্য নেতা চাক সুমার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও ফেডারেল ট্রেড কমিশনকে ফেসঅ্যাপ নিয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন ওই সিনেটর।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

টুইটারে খোলা চিঠিতে সুমার লিখেন, ফেসঅ্যাপের মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য ‘বিপজ্জনক বিদেশি শক্তির’ হাতে পড়ার আশঙ্কা রয়েছে। এটা আমাদের জন্য ‘প্রচণ্ড দুশ্চিন্তার’ বলে মন্তব্য করেন এই সিনেটর।

ফেসঅ্যাপটি তৈরি করেছে রাশিয়াভিত্তিক একটি অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। সম্প্রতি ফেসঅ্যাপের ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠার পর থেকেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য ফেসঅ্যাপ কর্তৃপক্ষ বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক ওয়্যারলেস ল্যাব নামে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে, ব্যবহারকারীর ছবি স্থায়ীভাবে রেখে দেয়া হচ্ছে না কিংবা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে না। তারা শুধু ব্যবহারকারীর এডিটিং এর জন্য যে ছবি নির্বাচন করেন সেই ছবিটি সংরক্ষণ করে থাকেন বলে জানিয়েছেন।

ওয়্যারলেস ল্যাবের এক বিবৃতির বরাত দিয়ে প্রযুক্তি সংবাদ বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়্যারলেস ল্যাবের গবেষণা ও উন্নয়ন বিভাগের কার্যালয় রাশিয়ায় হলেও ব্যবহারকারীদের তথ্য রাশিয়াতে যাচ্ছে না।’

Reneta

এরই মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পদপ্রার্থীদের ফেসঅ্যাপ ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দিয়েছে মার্কিন ডেমোক্রেটিক দলের জাতীয় কমিটি।

সারা বিশ্বের আট কোটি মানুষ ফেসঅ্যাপ ব্যবহার করেছেন বলে জানিয়েছে ওয়্যারলেস ল্যাব কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ সালে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অ্যাপের একটি ফিচার বাদ দিতে বাধ্য হয় ফেসঅ্যাপ কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসঅ্যাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য স্যামসাংয়ের অফার

পরবর্তী

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য স্যামসাংয়ের অফার

নাদিয়া মুরাদের নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT