চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে বুড়ো হচ্ছে সবাই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো-ফেসঅ্যাপের দখলে এখন বিশ্বের ১৫ কোটিরও বেশি মানুষের ছবি-ফেসঅ্যাপ

অন্যসব দিনের মতোই ফেসবুক চালু করলেন, কে কী করছে দেখার জন্য। হঠাৎ দেখলেন, আপনার ফেসবুক ফিডজুড়ে শুধু বুড়ো মানুষের ছবি। কারা এরা? খেয়াল করে দেখে বুঝলেন, এরা সব আপনারই পরিচিত এবং পুরনো বন্ধু। 

এরা সবাই বুড়ো হয়ে গেল কী করে? ঘটনাটা কী??

এখনো যদি আপনি এই ‘ভাইরাল বার্ধক্যের’ অংশ না হয়ে থাকেন, তাহলে ভয় পাবেন না। এর সবই ফেসঅ্যাপ নামের একটি অ্যাপের কীর্তি।

ছবি এডিট করে চেহারা বদলে ফেলা, বয়স বাড়ানো-কমানো, ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হওয়া, চুল বা চোখের রঙ বদলে ভিন্নরকম হয়ে যাওয়া, এমনকি চুলের স্টাইলই অন্য কিছু বানিয়ে সবাইকে চমকে দেয়া, একটু মজা নেয়া… এমন অ্যাপ এখন ভার্চুয়াল সমাজে অসংখ্য।

ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো
বেচারা জাস্টিন বিবার

এসব অ্যাপের মাঝে ভীষণ জনপ্রিয় একটির নাম ফেসঅ্যাপ। ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এই অ্যাপটি। জনপ্রিয়তা ধরে রাখতে নিয়মিত নানারকম ফিল্টার, ইফেক্ট আর মাস্ক যোগ, বিয়োগ আর আপডেট করছে ফেসঅ্যাপ কর্তৃপক্ষ।

কিন্তু সম্প্রতি অ্যাপটি নতুন একটি ট্রেন্ডের ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। যাকে বলা যায় ‘বুড়ো হওয়ার প্রতিযোগিতা’! আর এর কারণ ফেসঅ্যাপের বুড়ো হওয়ার ফিল্টারের নতুন আপডেট।ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো

Reneta

ফেসঅ্যাপ সম্প্রতি অ্যাপে নতুন একটি ‘ওল্ড’ ফিল্টার যোগ করেছে। অ্যাপটিতে আগেও চেহারা বুড়ো বানানোর ফিল্টার ছিল। কিন্তু সেটিকে আরও বাস্তব রূপ দিতে নতুন করে ঘষামাজা করে সামনে আনা হয়েছে। তার সঙ্গে ফেসঅ্যাপ ব্যবহারকারীদের জানিয়েছে বুড়ো হওয়ার চ্যালেঞ্জ।

অর্থাৎ দেখে নাও আজ থেকে ৬০ বছর পর তুমি দেখতে কেমন হবে!

ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো
জয়া আহসানের ফেসঅ্যাপ ভার্সন বেশ ভাইরাল বাংলাদেশিদের মাঝে

এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন বিশ্বের অসংখ্য ফেসঅ্যাপ ব্যবহারকারী। ওল্ড ফিল্টার দিয়ে নিজেদের চেহারাকে বুড়ো বানিয়ে তা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যোগ করছেন #FaceApp হ্যাশট্যাগ। সেটি দেখে আগ্রহী হয়ে নিজের ছবিতেও ‘ওল্ড’ ইফেক্টওয়ালা মাস্ক ব্যবহার করছেন আরও অনেকে।

এ কারণে ফেসঅ্যাপের এই নতুন চ্যালেঞ্জ ভাইরাল হয়ে গেছে ভার্চুয়াল জগতে। ফেসবুক, টুইটার, সবখানে শুধু ‘বুড়ো তরুণ’ মানুষগুলোর ছবি! আর বেশিরভাগ ছবিগুলো এমন যে সেগুলো সত্যি না মিথ্যা তা ঠাহর করাই মুশকিল।ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো

বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে টুইটারের চেয়ে ফেসবুক বেশি ব্যবহার হয়ে থাকে। এই ফেসবুক ব্যবহারকারীদের মাঝেও ফেসঅ্যাপের নতুন এই ফিল্টারটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এখন ফেসবুকের হোমপেজ খুললেই দেখা যাচ্ছে কম বয়সী মানুষগুলোর ৬০ বছর পরের বেশি বয়সী রূপের ছড়াছড়ি। তাদের দেখতেও লাগছে মন্দ নয়। মিষ্টি মিষ্টি বুড়োবুড়ির মুখের ছবিতে ভরে গেছে ‘মুখগ্রন্থ’।

শুধু নিজের ছবি নয়, অনেকে আবার জনপ্রিয় তারকা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ছবিতেও একই কারসাজি করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এ কাজ।

ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

এমনকি কট্টর রক্ষণশীল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এ থেকে রেহাই পাননি!

অবশ্য যেমনই দেখা যাক না কেন, বিষয়টিতে সব বয়সের, সব দেশের ফেসঅ্যাপ ব্যবহারকারীই মজা পাচ্ছেন। তারকারা, বিশেষ করে হলিউড তারকারা নিজেদের ছবিতে নিজেরাই মাস্ক যোগ করে ওল্ড চ্যালেঞ্জ গ্রহণ করছেন আর সেগুলো পোস্ট করছেন ফেসবুক-টুইটারে।

তবে ভার্চুয়াল জগত হচ্ছে ক্ষণস্থায়ী জগত। এখানে ততদিনই কোনো কিছু জনপ্রিয় থাকে যতদিন না এরচেয়ে নতুন কিছু পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় ফেসঅ্যাপের ওল্ড ফিল্টারের পর ভাইরাল হওয়ার মতো নতুন কী আসতে যাচ্ছে, আর সেটি কে আনতে যাচ্ছে।

ফেসবুক-ফেসঅ্যাপ-অ্যাপ-বুড়ো
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক

(ছবি: সৈয়দ সাব্বির আহমেদ, নুসরাত জাহান পারু, আশিক ফাহিম, মাহি উদ্দিন শুভ, তাওসীফ রহমান ও ইন্টারনেট…)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসঅ্যাপফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT