চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের নারী প্রধান ছবিতে জয়া, ছবিতে সংগীত পরিচালক প্রীতম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ন ২১, মার্চ ২০১৮
বিনোদন
A A

সৃজিত মুখার্জীর নারী কেন্দ্রিক সিনেমা ‘রাজকাহিনী’র পর ফের কলকাতায় আরো একটি নারী প্রধান ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের মেধাবী অভিনেত্রী জয়া আহসান।

সিনেমায় অভিনয়ে ঢাকা-কলকাতায় সমান ব্যস্ত জয়া আহসান। সম্প্রতি তিনি শেষ করলেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’ এবং সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেবী’র শুটিং। গেল সপ্তাহে কলকাতায় যাওয়ার পর এবার সেখানকার আরো দুই নতুন ছবিতে নাম লেখালেন এই অভিনেত্রী।

বিউটি সার্কাস ও দেবীর শুটিং শেষে গেল সপ্তাহে কলকাতায় উড়ে গেলেন জয়া আহসান। এরইমধ্যে সেখানে গিয়ে শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’ নামের একটি ছবির শুটিংও শুরু করেছেন তিনি। আর এরমধ্যে শোনা গেল, ‘ক্রিসক্রস’ নামের একটি নারী কেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন তিনি।

‘ক্রিসক্রস’ নামের ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা বিরসা দাশগুপ্ত। যদিও জয়া সিনেমায় যে চরিত্রটি প্লে করছেন তা করার কথা ছিল কলকাতার অভিনেত্রী স্বস্তিকার। পরে গল্পে পরিবর্তন আসায় জয়া আহসানকে চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন নির্মাতা। জয়া আহসান ছাড়াও এই ছবির জন্য আরেকটি বড় খবর হচ্ছে, ‘ক্রিসক্রস’-এর মিউজিক ডিরেক্টর হিসেবে চূড়ান্ত হয়েছেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক প্রীতম চৌধুরী।

‘ক্রিসক্রস’ সিনেমাতে জয়া ছাড়াও আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, নুসরাত জাহান, সোহিনী সরকার সহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিসক্রসজয়াপ্রীতমবলিউডলিড বিনোদনস্বস্তিকা
শেয়ারTweetPin1

সর্বশেষ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে আইনি নোটিশ 

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা—অসুস্থ সন্তানকে বুকে আগলে নির্ঘুম রাত পার করছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। ছবি: এআই

শিশুদের হাম: হাসপাতালে মা-বাবার অদৃশ্য যুদ্ধ

এপ্রিল ১, ২০২৬
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT