ক্রিকেট

ফের টি-টুয়েন্টি অলরাউন্ডারের সিংহাসনে সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ট্রফি হাতে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ট্রফি হাতে নিয়ে হাসিমুখে ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের মঞ্চে ব্যাটে-বলে আলো ছড়িয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে সিংহাসনে আসীন হলেন টাইগার স্পিন-অলরাউন্ডার।

বুধবার আবু ধাবিতে সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নেমেছে বাংলাদেশ। মাঠে নামার আগেই সুসংবাদটি পেয়েছেন সাকিব।

টি-টুয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের পাশে এখন ২৯৫ রেটিং পয়েন্ট। দুইয়ে নবি ২৭৫ পয়েন্ট নিয়ে।

আরব আমিরাত আসরে এপর্যন্ত ১১ উইকেট ও ১১৮ রানের দেখা পেয়েছেন সাকিব। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৫১তম স্থানে আছেন তিনি।

বিষয়:আরব আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ বাংলাদেশ সাকিব আল হাসান সুপার টুয়েলভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…