চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের কোটির ঘরে কণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ইউটিউব থেকে কোটি ভিউয়ের স্বাদ সুকণ্ঠী কণা আগেই পেয়েছেন। পর পর তিনবার। যার দুটি চলচ্চিত্রের গান (দিল দিল দিল এবং ওহে শ্যাম), একটি মিউজিক ভিডিও (রেশমি চুড়ি)। অডিও গান কিংবা মিউজিক ভিডিওর দীর্ঘ ক্যারিয়ারে এবার ২য়বারের মতো কোটি ভিউয়ের ক্লাবে ঢুকলেন তিনি। সেই সঙ্গে চলচ্চিত্র আর অডিও গানের কোটি ভিউতে সমতা আনলেন। কোটির বিচারে কণার ঘরে এবার দুটি চলচ্চিত্র আর দুটি মিউজিক ভিডিও জমা হলো।

এবারের গানটির নাম ‘ইচ্ছেগুলো’। গত বছর এপ্রিলে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই গান-ভিডিওটি সম্প্রতি (৩০ জুলাই) অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর। এতে কণা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন। শরীফ আলদীনের কথায় এটির সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

এর ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ। মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। মোশন রক এন্টারটেইনমেন্টের কারিগরি সহায়তায় নির্মিত গল্পনির্ভর ব্যয়বহুল এই ভিডিওতে দেখা গেছে কণ্ঠশিল্পী কণাকেও।

Banglabid

গানটির ভিউ কোটি অতিক্রম করায় উচ্ছ্বসিত দিলশাদ নাহার কণা। উচ্ছ্বাস মাখা কণ্ঠে কণা বলেন, অসম্ভব সুন্দর একটি গান। কৃতজ্ঞ নাজির ভাই আর মুশফিক ভাইর প্রতি। গানটির ভিডিওটাও অসম্ভব সুন্দও ছিল। শুরুতেই আমার মন বলছিলো এই গানটি অনেকদূর যাবে। অনেক দিন টিকে থাকবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্যদিয়ে সেটিই প্রমাণ হলো। গানটি যত্ন করে প্রকাশের জন্য সিএমভিকে ধন্যবাদ।

এদিকে সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বললেন, বরাবরই সংখ্যার চেয়ে মানের প্রতিযোগিতায় বিশ্বাস করি আমরা। গানটি অসম্ভব ভালো মনে হওয়ার কারণে এটির ভিডিও তৈরিতেও ছিলো আমাদের সর্বোচ্চ চেষ্টা। সেই চেষ্টার ফল দর্শক-শ্রোতারা আমাদের দিয়েছেন। এটাই বড় প্রাপ্তি। শুদ্ধ বাংলা গানের জয় হোক।

‘ইচ্ছেগুলো’ গানটির লিংক:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণাভিডিওলিড বিনোদনসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT