চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেভারিট অস্ট্রেলিয়ার বিধ্বস্ত শুরু ‘হট-ফেভারিট’ ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে সংগ্রহটা খুব বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। বল হাতে শুরুটা ভালো করলেও ভুল করেছিল তারা। সেই ভুলের মাশুল দিয়ে ফেভারিট অস্ট্রেলিয়ার বিধ্বস্ত শুরু ‘হট-ফেভারিট’ ভারতের বিপক্ষে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় বোলারদের তোপে ১৯৯ রানে থামে তারা। জবাবে নেমে ৪১.২ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

সংগ্রহটা বড় না হলেও বল হাতে দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউডের জোড়া আঘাত ও মিচেল স্টার্কের আগুন ঝরা বোলিংয়ে বিধ্বস্ত হয় ভারতের টপঅর্ডার। সেই আঘাত সামাল নেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

Banglabid

২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে বাঁহাতি ওপেনার ঈশান কিষাণকে হারায় স্বাগতিক দলটি। ১ বল খেলে কোন রান যোগ করার আগে তাকে সাজঘরের পথ দেখান স্টার্ক।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অধিনায়ক রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ডানহাতি পেসার হ্যাজেলউড। ওই ওভারের ষষ্ঠ বলে ওয়ার্নারকে ক্যাচ দেন শ্রেয়ার আয়ার। এ দুই ব্যাটার বোর্ডে কোনো রান যোগ করতে পারেননি।

অষ্টম ওভারে চতুর্থ উইকেট শিকারের সুযোগ আসে অজিদের সামনে। কিন্তু ভুল করে বসেন মিচেল মার্শ। হ্যাজেলউডের বল উপরে তুলে মারেন। সহজ ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মার্শ। ১২ রানে জীবন পাওয়া কোহলি ফিরে যান দলের জয়ের ভিত গড়ে দিয়ে।

Reneta

৩৭.৪ ওভারে দলীয় ১৬৭ রানে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে হ্যাজেলউডের তৃতীয় শিকার হন তিনি। খেলেছেন ৮৫ রানের ইনিংস। ১১৬ বলের ইনিংসটিতে ছিল ৬টি চারের মার।

এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে ৪১.২ ওভারে ভারতের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। ১১৫ বলে ৯৭ রান করে সেঞ্চুরি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে অপরাজিত ছিলেন রাহুল। হার্দিক ৮ বলে ১১ রান করেন।

অজিদের হয়ে তিন উইকেট নেন হ্যাজেলউড। এছাড়া মিচেল স্টার্ক নেন একটি।

এর আগে অজি অধিনায়ক কামিন্সের আস্থার প্রতিদানে শুরুটা ভালো করতে পারেননি ওপেনার মিচেল মার্শ। বুমরাহ’র বলে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন এই ডানহাতি ওপেনার।

মার্শের আউটের পর স্মিথ ও ওয়ার্নার অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রাখেন। ৮৫ বলে ৬৯ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। বাঁহাতি রিস্ট স্পিনার কূলদীপ যাদবের বলে ক্যাচ হওয়ার আগে ওয়ার্নার খেলে যান ৫২ বল, করেন ৪১ রান।

ওয়ার্নারের পর স্মিথ ও লাবুশেন মিলে ৩৬ রানের আরেকটি জুটি গড়েন। কিন্তু সে জুটিও বেশিক্ষণ থাকতে দেননি জাদেজা। স্মিথকে বোল্ড করেন, তার আগে অভিজ্ঞ এ ব্যাটার ৭১ বল খেলে ৪৬ রান করেন। লোয়ার অর্ডারে ২৪ রান করেন পেসার মিচেল স্টার্ক। অ্যালেক্স কেয়ারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের আসা-যাওয়ায় ৪৯.৩ ওভারে ১৯৯ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

১০ ওভারে ২টি মেডেনসহ ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা। এছাড়া বুমরাহ এবং কূলদীপের প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। এছাড়া অশ্বিন, সিরাজ এবং হার্দিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিজাদেজাভারতরাহুললিড স্পোর্টসহ্যাজেলউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ঘোষণা

পরবর্তী

পোশাক শ্রমিকদের মজুরি ১৭ হাজার ৫শ’ ৬৮ টাকা সুপারিশ সিপিডির

পরবর্তী
শিল্পে শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা চলছে, প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পোশাক শ্রমিকদের মজুরি ১৭ হাজার ৫শ’ ৬৮ টাকা সুপারিশ সিপিডির

একজন শিশু কান্নাকাটি করছে, পেছনে বিস্ফোরণের ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রুখে দাঁড়িয়েছে ফিলিস্তিন, মুক্তি সম্ভব?

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT