চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেনোমেনন-শো’ এবং ব্রাজিলের পাঁচপূর্তির বিশ্বকাপ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১০:২৪ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সপ্তাহ দুই পরই বাজবে রাশিয়া বিশ্বকাপের বাঁশি। ২০টি বিশ্বকাপ পেরিয়ে এসেছে ফুটবল মহাযজ্ঞের যাত্রাপথ। প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। আগের আসরগুলোর পরতে পরতে ঠাসা রোমাঞ্চকর নানা গল্প। চ্যানেল আই অনলাইনের পাঠকদের ধারাবাহিকভাবে ফিরিয়ে নেয়া হচ্ছে ইতিহাসের ধূলিজমা সেসব পাতায়। আজ থাকছে সাউথ কোরিয়া ও জাপান বিশ্বকাপ ২০০২’র কথা-

ব্রাজিলের লুইস নাজারিও ডি লিমা নামের ছেলেটি ততদিনে পরিবার, দেশের গণ্ডি পেরিয়ে ছুঁয়ে ফেলেছেন বিশ্বফুটবলের বিস্তৃত সীমানা। সবাই তাকে চেনে ‘দ্য ফেনোমেনন’ নামে। বহুল পরিচিতি রোনাল্ডো নামেও। যিনি প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি জায়গায় অলস-ভঙ্গিতে হাঁটাচলা করেন, আর পায়ে বল পেলেই জগতের অন্যতম বিপজ্জনক স্ট্রাইকার। যার নৈপুণ্যে হাতের পাঁচ আঙুলের চক্রপূরণ করে নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপাটা ঘরে তুলেছিল ব্রাজিল।

ফিরে দেখা: বিশ্বকাপ-১৯৩০, বিশ্বকাপ-১৯৩৪, বিশ্বকাপ-১৯৩৮, বিশ্বকাপ-১৯৫০, বিশ্বকাপ-১৯৫৪,

বিশ্বকাপ-১৯৫৮, বিশ্বকাপ-১৯৬২, বিশ্বকাপ-১৯৬৬, বিশ্বকাপ ১৯৭০, বিশ্বকাপ-১৯৭৪,

বিশ্বকাপ-১৯৭৮, বিশ্বকাপ-১৯৮২, বিশ্বকাপ-১৯৮৬, বিশ্বকাপ-১৯৯০, বিশ্বকাপ-১৯৯৪, বিশ্বকাপ-১৯৯৮

বিশ্বকাপের আসরে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ডটা অনেকদিন নামের পাশে রেখেছিলেন রোনাল্ডো। পরে সেটা হারান জার্মানির মিরোস্লাভ ক্লোসার কাছে। সাউথ কোরিয়া ও জাপানের যৌথ আয়োজনে হওয়া বিশ্বকাপ ২০০২’তে ছিলেন সর্বোচ্চ স্কোরার। মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক। ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফিফা বর্ষসেরার খেতাব অর্জন। ১৯৯৪তে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জয়ী ব্রাজিল দলে ছিলেন। যদিও কোনো ম্যাচে নামা হয়নি।

জায়ান্ট কিলার হয়ে উঠেছিল সাউথ কোরিয়া
Reneta

তরুণ রোনাল্ডো হয়ত তখনই আকাঙ্ক্ষার বীজটা বুনেছিলেন অন্তরে, নিজের ক্যারিশমাতে একটি বিশ্বকাপ এনে দেবেন দেশকে। ১৯৯৮এ ফ্রান্স বিশ্বকাপে ৪ গোল করার সঙ্গে করিয়েছিলেন ৩টি। সেবার ব্রাজিলের ১৪ গোলের ৫০ শতাংশেই ছিল তার অবদান। কিন্তু ফাইনালে জিদানের ফ্রান্সের বিপক্ষে ঘুমিয়ে থাকলেন! ব্রাজিলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতানোর সুযোগ হাতছাড়া করার পরের আসরে জ্বলে উঠে যেটা সুদে-আসলেই পুষিয়ে দিয়েছেন।

পরিপূর্ণ এক স্ট্রাইকার তখন রোনাল্ডো, ২০০২ বিশ্বকাপে পুরো আসরে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই গোল পাননি। ব্রাজিলের বাকি ম্যাচের প্রতিটিতেই গোল ছিল। সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে তার একমাত্র গোলেই শিরোপার লড়াই নিশ্চিত করেছিল ব্রাজিল। ফাইনালেও জোড়া গোল। আসরে ৮ গোলের সঙ্গে গোল্ডেন বুট অর্জন।

‘ফেনোমেনন’ সেবার জ্বলেছিলেন আপন মহিমাতেই। সঙ্গে পেয়েছিলেন অধিনায়ক কাফু, লুসিও, রবার্তো কার্লোস, রিকার্ডিনহো, রিভালদো, রোনালদিনহো, দিদা, ডেনিলসন, জুনিনহো, কাকা-দের মত জোগো বনিতার শিল্পীদের।

সাউথ কোরিয়া ও জাপান যৌথ আয়োজক সেবার, ছিল বিশ্বযজ্ঞের ১৭তম আসর। ৩১মে থেকে ৩০জুন, এশিয়ায় হওয়া প্রথম বিশ্বকাপ। যৌথ আয়োজনের প্রথম বিশ্বকাপও ছিল সেটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স গ্রুপপর্বেই ছিটকে যায়, সংগ্রহ করতে পেরেছিল মাত্র এক পয়েন্ট। আরেক লাতিন ফেভারিট আর্জেন্টিনাও গ্রুপপর্ব পেরোতে পারেনি।

গোল্ডেন বুট যায় ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডোর ঘরে

চমক দেখানো তুরস্ক তৃতীয় হয়েছিল। স্বাগতিক সাউথ কোরিয়া হয়ে উঠেছিল জায়ান্ট কিলার; স্পেন, ইতালি, পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট কাটে। তার আগে ১৯৯ দলের বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে আসে ২৯ দেশ। তিন দেশ সরাসরি। স্বাগতিক হিসেবে আসে সাউথ কোরিয়া, বিশ্বকাপ খেলার সুযোগ পায় সেবারের আগে কখনও কোয়ালিফাই করতে না পারা জাপানও। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সরাসরি খেলার সুযোগও সেবারই শেষবার ছিল। চিন, ইকুয়েডর, সেনেগাল ও স্লোভেনিয়া প্রথমবার খেলার সুযোগ করে নেয়।

তুরস্ক ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ালিফাই করে। ১৯৮৬ সালের পর পর্তুগাল ও পোল্যান্ডও প্রথম। আগের আসরের সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস; সঙ্গে রোমানিয়া, কলম্বিয়া, বুলগেরিয়া, মরক্কোর মতো দলগুলো জায়গা করে নিতে পারেনি। দুই আয়োজকের ১০টি করে ভেন্যুতে হয় বিশ্বকাপ। গ্রুপ-এ এবং ডি’র দল সব ম্যাচ খেলে সাউথ কোরিয়ায়। গ্রুপ-ই এবং এইচ’র দলগুলো সব ম্যাচ খেলে জাপানে।

গ্রুপ-এ থেকে চোটে পড়া জিদানকে ছাড়া ১-০তে হেরে শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। নকআউটে যায় শীর্ষ পয়েন্ট পাওয়া ডেনমার্ক ও চমক জাগানো সেনেগাল। ফ্রান্সের সঙ্গে বিদায় নেয় উরুগুয়েও। গ্রুপ-বি থেকে স্পেন ও প্যারাগুয়ে নকআউটের টিকিট কাটে।

গ্রুপ-সি থেকে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ব্রাজিল ও তুরস্ক আসে নকআউটে। ব্রাজিল ২-১ গোলে তুরস্ককে, চিনকে ৪-০ গোলে এবং কোস্টারিকাকে ৫-২ গোলে উড়িয়ে আসে। গ্রুপ-জি থেকে মেক্সিকো ও ইতালি, আর এইচ থেকে স্বাগতিক জাপান ও বেলজিয়াম পরের রাউন্ডে যায়।

কাফু প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি ফাইনালে খেলেন

ডি-গ্রুপ থেকে উঠে আসে সাউথ কোরিয়া ও ইউনাইটেড স্টেটস। ছিটকে যায় পর্তুগাল ও পোল্যান্ড। ই-গ্রুপ থেকে জার্মানি ও রিপাবলিক অব আয়ারল্যান্ড পরের রাউন্ডে জায়গা করে নেয়। এফ-গ্রুপে হয় ওলটপালট। সুইডেন ও ইংল্যান্ড এক জয় ও দুই ড্র নিয়ে ৫ পয়েন্ট করে ঘরে তুলে নকআউটে যায়। ছিটকে যায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া। একটি করে জয়-ড্র-হার ছিল আর্জেন্টিনার। জয়টি নাইজেরিয়ার বিপক্ষে, টেনেটুনে ১-০ গোলে।

পরে জার্মানি ১-০তে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে আসে। মেক্সিকোকে হারায় যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড ডেনমার্ককে, সেনেগাল সুইডেনকে, আর তুরস্ক জাপানের স্বপ্ন ভেঙে কোয়ার্টারে আসে। সেনেগালকে বিদায় করে দেয় স্পেন। আর ব্রাজিল হারায় বেলজিয়ামকে।

কোয়ার্টারে যুক্তরাষ্ট্রকে হারাতে ঘাম ছুটে যায় জার্মানির, টেনেটুনে ১-০’র জয়। স্পেন তো পেনাল্টিশ্যুটে সাউথ কোরিয়ার কাছে হেরেই যায়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে সেনেগালকে বিদায় করে দেয় তুরস্ক। গোল্ডেন গোলের নিয়মও সেবারই বিদায় নেয়। উড়তে থাকা ব্রাজিল ইংল্যান্ডকে হারাতে খানিকটা বেগ পেয়েছিল। শেষপর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয় হরুদ জার্সিরা।

সেমিতে অপেক্ষাকৃত সহজ দলই পায় ব্রাজিল। কিন্তু সেবার চমক দেখানো তুরস্ককে হারাতেই ঘাম ছুটে যায় দারুণ ফর্মে থাকা ব্রাজিলের। আসরের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর একমাত্র গোলে শিরোপার মঞ্চে আসা নিশ্চিত করে সেলেসাওরা। সেখানে প্রতিপক্ষ স্বাগতিক কোরিয়াকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে আসে জার্মানি।

ফাইনাল
ইন্টার মিলানের হয়ে তিন মৌসুমে খেলতে পেরেছিলেন মাত্র ২৪ ম্যাচ। ২০০০-০১ মৌসুমের একটি ম্যাচেও নামা হয়নি রোনাল্ডোর। ২০০২ বিশ্বকাপের ব্রাজিল দলে থাকবেন কি না সেটা নিয়েই আলোচনা তুঙ্গে ছিল। ফাইনালে আসার পথে সেই বিতর্ক ততদিনে উধাও। জাপানের ইয়োকোহামার নিসান স্টেডিয়ামে নিজেকে অমরত্বের পথে আরেকধাপ টেনে নিতে প্রস্তুত ফেনোমেননও।

রেকর্ড পঞ্চম শিরোপার পর বাধভাঙা উল্লাস

শক্তিশালী জার্মানির বিপক্ষে আক্রমণাত্মক আর ছন্দময় ফুটবল খেলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলা ৬৭ মিনিটে গড়িয়েছে, গোলের দেখা নেই। তখনই ত্রাতা রোনাল্ডো। ৬৯ মিনিটে আরেকবার জাল খুঁজে নেন ফেনোমেনন। আগাম শিরোপা উৎসব শুরু করে দেয় ব্রাজিল!

১৯৭০ বিশ্বকাপের পর ব্রাজিলই প্রথম দল হয়, যারা সবকটি ম্যাচেই জয় তুলে নেয়। ১৯৮৬’র আর্জেন্টিনার পর প্রথম দল হিসেবে নকআউটে কোনো পেনাল্টি শ্যুটআউটেও পড়তে হয়নি সেলেসাওদের। আর অধিনায়ক কাফু প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি ফাইনালে খেলার গৌরবে নাম লেখান।

টুকিটাকি
সাউথ কোরিয়াকে ২-৩ গোলে হারিয়ে তৃতীয় হয় তুরস্ক। আসরে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডোর। টুর্নামেন্টজুড়ে ১৬১ গোল এসেছে ১১২ জন ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের থেকে। তিনটি আত্মঘাতী গোল ছিল। যার দুটি আবার একই ম্যাচে, দুই প্রতিপক্ষের। বিশ্বকাপে সেটাও বিরল ঘটনা আজ অবধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনোমেনন রোনাল্ডোব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT