লেখক ও সাংবাদিক আনিসুল হক টিউশন ফির ওপরে ভ্যাট নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন।
তিনি লিখেছেন, উচ্চ শিক্ষায় ভর্তি হওয়া উচিত যোগ্যতা অনুসারে, বেতন হওয়া উচিত সামর্থ্য অনুসারে। সব বিশ্ববিদ্যালয় বা কলেজেই ফুল ফ্রি থাকবে, ২০% টিউশন ফি থাকবে, হাফ ফ্রি থাকবে, বৃত্তি থাকবে, আবার ফুল পেমেন্টও থাকবে।
উদাহরণ দিয়ে তিনে লিখেছেন, বিল গেটসের ছেলে পরীক্ষায় ফার্স্ট হলেও পুরো টিউশন ফি দেবে, আর কৃষকের ছেলে বা মেয়ে উল্টা বৃত্তি পাবে, টিউশন ফি তো দিতে হবেই না, সে যদি ভর্তি পরীক্ষায় লাস্ট হয়েও ভর্তি হয়, বৃত্তি পাবে।
কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে সালমান এফ রহমানের ছেলেও কম বেতন দেবে, এইটা বোধ হয় ঠিক না।
তা যদি করা যেত, তাহলে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপরে ভ্যাট বসাতে হতো না। ওইসব প্রতিষ্ঠানে বহু গরিব শিক্ষার্থী পড়ে।
অন্তত তাদেরকে ফুল ফ্রি, হাফ ফ্রি করে দেয়া হোক।







