চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুল কিনতে গিয়ে হুমকি, থানায় জিডি করলেন নিপুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

বসন্ত ও ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ফুল কিনতে গিয়ে অজ্ঞাত কয়েকজনের কাছ থেকে হুমকি পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এ কারণে নিজের নিরাপত্তা চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন এই চিত্রনায়িকা।

মঙ্গলবার বিকেলে (১৫ ফেব্রুয়ারি) এফডিসিতে সংবাদ সম্মেলন করে জিডি সম্পর্কে জানান নিপুণ। তিনি বলেন, সোমবার সকালে অজ্ঞাত কয়েকজন বনানী সুপারমার্কেটে তাকে হুমকি দেয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে এই হুমকি পেয়েছেন বলে মনে করছেন নিপুণ।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘গতকাল সকাল ৮টায় আমি বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপারমার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি থানায় জিডি করেছি।’

বিষয়টিকে এই সময় হালকাভাবে না নিয়ে শেষ পর্যন্ত তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী থানায় এ সংক্রান্ত একটি জিডি (নং ৮২৯, তাং ১৫-০২-২০২২) নথিভুক্ত করেছেন তিনি।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিপুণের পাশে ছিলেন নির্বাচনে আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রযোজক খসরু, ডি এ তায়েব সহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিডিডি এ তায়েবথানানিপুণপ্রযোজক খসরুবিনোদনমামলালিড বিনোদনসোহানুর রহমান সোহানহুমকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপনে বিয়ে সারলেন ‘মির্জাপুর’ খ্যাত বিক্রান্ত

পরবর্তী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাশিয়া ও ইউক্রেনের কাছে জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT