চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল স্টাইলে কোচ নিয়োগ দেবে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে সাউথ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসই। তবে তিন ফরম্যাটেই ফ্যাফ থাকবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা দেননি ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত পরিচালক কোরি ভ্যান জিল।

হেড কোচ ওটিস গিবসনসহ পুরো কোচিং স্টাফ বরখাস্তের পর ভ্যান জিল মঙ্গলবার বলেছেন, আগামী দু-একদিনের মধ্যেই নির্বাচকদের নিয়ে একটি মিটিং হবে, যেখানে প্রোটিয়া ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে, তাতে থাকবে ২০১৩ বিশ্বকাপ প্রসঙ্গও।

দলের অধিনায়ক নিয়ে ভ্যান জিল বলেন, ‘টেস্ট দলের অধিনায়ক থাকবেন ফ্যাফই। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে এবং আমরা ২০২৩ বিশ্বকাপের কৌশল নিয়েও আলোচনা করব।’

সেপ্টেম্বরে ভারতের মাটিতে রোহিত-কোহলিদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে সাউথ আফ্রিকা। তারপর অক্টোবরে শুরু হবে দুদলের টেস্ট সিরিজ, যেটা নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

মঙ্গলবার কথা বলেছেন সিএসএ’র প্রধান নির্বাহী থাবাং মোরেও। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরে সাউথ আফ্রিকার ইংল্যান্ড সফর শুরুর আগেই জাতীয় দলের জন্য একটি নতুন কাঠামো ঠিক করা হবে।

এরআগে রোববার সিএসএ জানায়, তারা ফুটবল টিমের স্টাইলে কোচ নিয়োগ দেবে। যিনি হেড কোচ হবেন, তিনিই সব ঠিক করবেন। ফুটবলে হেড কোচ যেমন তার পুরো কোচিং স্টাফসহ অধিনায়ক সবকিছু ঠিক করেন, তেমনি সাউথ আফ্রিকার নতুন হেড কোচও নিজে কোচিং স্টাফ, অধিনায়ক, ফিজিও ঠিক করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডু প্লেসিসলিড স্পোর্টসসাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT