চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের টানে…

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১:১৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে বেশ কষ্ট হয়। আনোয়ারুল ইসলামের মুখ দেখে তা অবশ্য বোঝার উপায় নেই। কথায় কথায় গালভরা হাসি। রানার-চ্যানেল আই বিচ ফুটবল দেখতে বৃহস্পতিবার দুপুর থেকে তার অপেক্ষা শুরু হয়। আগেরবারও নাকি এসেছিল।

ফুটবল দেখলেই আনোয়ারুলের খেলতে ইচ্ছে করে। কিন্তু সৃষ্টিকর্তা তাকে সেই ইচ্ছে পূরণের ক্ষমতা দেননি। কিশোর আনোয়ারুল তাই চোখের দেখায় মনের সাধ মেটায়।

Banglabid

মা আসমাউল বেগমের সঙ্গে রামুর দক্ষিণ মিঠাছড়ির কালা খোন্দকার পাড়ায় আনোয়ারুলের বাস। বাবা মোঃ হোছন তাদের সঙ্গে থাকে না। আনোয়ারুলের অভিযোগ তার বাবা তাদের ‘নেয় না’।

পকেটে একটি পরিচয়পত্র। তাতে লেখা ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি আনোয়ারুলের জন্ম। যা লেখা নেই তা হল, পৃথিবীর মাটিতে আনোয়ারুলের কখনো স্বাভাবিকভাবে পা পড়েনি। বাড়ির পাশের লোকেরা নাকি ছোটবেলায় ডাক্তার দেখাতে বলেছিল। কিন্তু মায়ের সে সাধ্য ছিল না। এখনো নেই। আনোয়ারুলের কথায় বোঝা যায়, আদৌ সে সাধ্য কোনোদিন তার মায়ের হবে না।

‘আব্বা তো নেয় না। মানুষে ডাক্তার দেখাতে কয়। আমাদের তো টাকা নেই। আমি ভিক্ষা করি,’ আনোয়ারুল তার জীবনের সব থেকে কঠিন কথাটি হাসতে হাসতে বলতে থাকে, ‘আমাগো পাড়ার মানুষের সঙ্গে খেলা দেখতে আইছি। ফুটবল আমার অনেক ভালো লাগে।’

Reneta

সিগাল পয়েন্ট আনোয়ারুলের এমনিতেই বেশ পরিচিত। আশপাশের সৈকতেই সে ভিক্ষা করে। তবে এখানে তার খুব একটা আসা হয় না। ভিক্ষার জন্য তার অঞ্চল এটি নয়। সে এসেছে শুধু খেলা দেখার জন্য।

 

বাংলাদেশের ফুটবল এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই ছয় বছর ধরে আয়োজন করছে বিচ ফুটবল। সিগাল পয়েন্টেই এটি হয়। এবারের আসর শুরু হয়েছে বৃহস্পতিবার। শেষ হবে শনিবার।

আনোয়ারুলের সঙ্গে যখন দেখা হয়, তখন মাঠ খালি। মাথার উপর কড়া রোদ। একটু সামনেই শান্ত সমুদ্র থেকে-থেকে অশান্ত হয়ে উঠছে। বালুর ভেতর প্রস্তুত করা মাঠ খেলোয়াড়দের অপেক্ষায়।

-কখনো ফুটবল খেলেছো?

এই প্রথম আনোয়ারুলের মুখ কালো হয়ে যায়, ‘খেলি। আমারে কেউ নিতে চায় না।’

কোনো ভালো খেলোয়াড়ের নাম জানো?

আনোয়ারুল ‘খেলোয়াড়’ শব্দটিই বুঝে উঠতে পারে না। বাংলাদেশের কোনো ফুটবলারের নাম তার জানার কথা নয়। মেসি কিংবা রোনালদোকেও সে চেনে না। আনোয়ারুল আরো অনেক কিছু চেনে না। এই সৈকত আর কালা খোন্দকার পাড়ার বাইরে তার কখনো যাওয়া হয়নি।

হঠাৎ মাঠে কেউ একজন ফুটবল নিয়ে আসে। আনোয়ারুল এবার সরব হয়ে ওঠে। ক্র্যাচে ভর দিয়ে সেদিকে হাঁটতে থাকে। গোলাকার ওই ফুটবলটি তার অনেক পরিচিত। যাকে দেখতে সে এই সিগাল পয়েন্টে এসেছে।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নারিনের বোলিং আবারো ‘প্রশ্নবিদ্ধ’

পরবর্তী

নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে বাংলাদেশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে বাংলাদেশ

কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতুড়ির আঘাতে রোহিঙ্গা নিহত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT