চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলার কেনা-বেচায় লাগাম টানবে উয়েফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শতশত মিলিয়নে ফুটবলার কেনা-বেচার ব্যাপারটা এখন এতটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে যে, বিষয়টি নিয়ে শঙ্কিত ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। ক্লাবগুলো যাতে ইচ্ছেমত দামে খেলোয়াড় দলে টানতে না পারে সেজন্য আগামী মৌসুম থেকে কড়াকড়ি আইন প্রণয়ন করতে যাচ্ছে সংস্থাটি।

সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানাচ্ছে, ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে-২’ নামের একটি আইন খুব শীঘ্রই কার্যকর করার ইচ্ছা উয়েফার। তাতে খেলোয়াড় কেনা-বেচায় সর্বোচ্চ ১০০ মিলিয়ন তফাৎ রাখতে হবে প্রতিটি দলকে।

বিষয়টি খোলাসা করা যাক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে কেবল নেইমার ও কাইলিয়ান এমবাপেকে কিনতেই ৪২০ মিলিয়ন ইউরো খরচ করেছে পিএসজি। উয়েফার নতুন নিয়ম মানলে সামনের মৌসুমে মোট ৩২০ মিলিয়ন ইউরো মূল্যের খেলোয়াড় বিক্রি করতে হবে ফরাসি দলটিকে। তাহলেই ১০০ মিলিয়নের ভারসাম্য রক্ষা করতে পারবে ফ্রেঞ্চ জায়ান্টরা। নচেৎ, পড়তে হবে আর্থিক ফেয়ার প্লের খড়গে।

একই নিয়ম খাটে বার্সেলোনার ক্ষেত্রেও। চলতি মৌসুমের গ্রীষ্মকালীন ও শীতকালীন দলবদলে মোট ৩০২ মিলিয়ন ইউরো খরচ করেছে কাতালান ক্লাবটি। কেবল ফিলিপে কৌতিনহোর পেছনে ১৬০ মিলিয়ন ও উসমানে ডেম্বেলের জন্য খরচ ১০৫ মিলিয়ন ইউরো খরচ করেছে তারা। গুঞ্জন, সামনের মৌসুমে ১০০ মিলিয়নে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ন্যু ক্যাম্পে আসতে পারেন অ্যান্থনি গ্রিজম্যান।

এমন ঘটলে বার্সার খরচ গিয়ে দাঁড়াবে ৪০২ মিলিয়ন ইউরোতে। ফেয়ার প্লের ভারসাম্য আনতে দলটিকে বিক্রি করতে হবে ৩০২ মিলিয়ন ইউরো মূল্যের খেলোয়াড়। অবশ্য ২২২ মিলিয়নে নেইমারকে পিএসজিতে যেতে দিয়ে চাপ কমিয়ে রেখেছে দলটি। কিন্তু এরপরও ৮০ মিলিয়নের চাপ ঝুলেই থাকবে স্প্যানিশ জায়ান্টদের উপর।

ফেয়ার প্লের পাশাপাশি শক্তিরও ভারসাম্য আনতে চায় উয়েফা। বড় বড় দলগুলো যাতে বেশি মাত্রায় খেলোয়াড় ধরে না রাখতে পারে সেজন্য সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় দলে রাখার আইন করতে চায় সংস্থাটি। চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের মত দলগুলো ৬০ জনের বেশি খেলোয়াড় নিজেদের করায়াত্ব করে রেখেছে। অন্যদিকে ছোট দলগুলো ভোগে মানসম্মত খেলোয়াড়ের অভাবে। তাই উয়েফার এমন সিদ্ধান্ত নিতে চাইছে।

Reneta

তবে চাইলেই উয়েফা একতরফাভাবে আইন প্রণয়ন করতে পারছে এমনটিও নয়। সেজন্য অপেক্ষা করতে হবে ২৪ মে সংস্থাটির নির্বাহী কমিটির সভার। সেখানেই ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে-২’ আলোর মুখ দেখবে কী না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT