চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত হত্যা ও কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১২, মে ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে হত্যা এবং নতুন করে কাঁটাতার নির্মাণের মধ্য দিয়ে কোনো বন্ধুত্ব টিকতে পারে না। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের বার্তা দেওয়া হলে সেই সম্পর্ক গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার ১২ মে বিকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা যায় না। একদিন সেই দেশের সাধারণ মানুষই এই কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণকেই সেই দায়িত্ব নিজেদের হাতে নিতে হবে। বাংলাদেশের সীমান্ত রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বানও জানান তিনি।

আলোচনা সভায় নাহিদ ইসলাম অভিযোগ করেন, শাপলা গণহত্যার বিচার না হওয়ায় পরবর্তীতে আরও একটি গণহত্যার ঘটনা ঘটেছে। তিনি বলেন, দুই ঘটনার ক্ষেত্রেই একটি মহল গণহত্যার পক্ষে পরিবেশ তৈরি করেছিল। হেফাজতের আন্দোলনকে তাণ্ডব হিসেবে তুলে ধরা হয়েছিল এবং সংশ্লিষ্টদের সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিপিকাঁটাতারজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলামসীমান্ত হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT