চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমির টাকায় অপেক্ষায় অসুস্থ বোনের চিকিৎসা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১২, মে ২০২৬
অপরাধ
A A
জমি বিক্রি করেও মেলেনি বোনের চিকিৎসার টাকা, সংকটে পরিবার; ছবি: এআই

জমি বিক্রি করেও মেলেনি বোনের চিকিৎসার টাকা, সংকটে পরিবার; ছবি: এআই

অসুস্থ বোনের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছিলেন রূপগঞ্জের একটি পরিবার। কিন্তু চুক্তি অনুযায়ী পাওনা টাকা না পেয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করতে হয়েছে তাদের। অবশেষে জমি বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ফর্টিস এসেটস লিমিটেডের সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, পূর্বে ভুলবশত তারা ফর্টিস এসেটস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে বিভিন্ন তথ্য-প্রমাণ ও অনুসন্ধানে তারা জানতে পারেন, পুরো ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠানটির সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুবেল মিয়া জানান, তাদের পরিবার বাগবের মৌজার আর.এস ১৯৪ নম্বর দাগের ১৮ দশমিক ৭৫ শতাংশ জমি ফর্টিস এসেটস লিমিটেডের কাছে বিক্রি করেন। চুক্তি অনুযায়ী জমির একটি অংশের নামজারি সম্পন্ন হওয়ার পর বাকি ৫ লাখ টাকা পরিশোধ করার কথা ছিল।

রুবেল মিয়া অভিযোগ করে বলেন, তারা জানতে পারেন কোম্পানির কাছে তাদের পাওনা টাকা সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহ গ্রহণ করলেও সেই অর্থ তাদের বুঝিয়ে দেননি। বরং তিনি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা।

তিনি বলেন, এই টাকার জন্য আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছি। আমার বোন গুরুতর অসুস্থ। অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। আমরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী রুবেল মিয়া; ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার হেদায়েত উল্লাহকে ‘ভূমি দস্যু’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একই সঙ্গে আত্মসাৎ করা টাকা দ্রুত উদ্ধার করে তাদের কাছে হস্তান্তরের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

Reneta

ভুক্তভোগীরা আরও জানান, শুরুতে তারা পুরো বিষয়টি সঠিকভাবে বুঝতে না পেরে ফর্টিস এসেটস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পরে অনুসন্ধানে তারা জানতে পারেন, কোম্পানির পক্ষ থেকে টাকা পরিশোধ করা হলেও সাবেক ডিজিএম হেদায়েত উল্লাহ তা আত্মসাৎ করেছেন।

এদিকে সংবাদ সম্মেলনের পর ফর্টিস এসেটস লিমিটেড ভুক্তভোগী পরিবারের বকেয়া ৫ লাখ টাকা পরিশোধ করেছে বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বোনের চিকিৎসাভূমি দস্যুরূপগঞ্জহেদায়েত উল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT