লাইফস্টাইল

ইফতারে সুস্বাদু ফিশ ফিঙ্গার

ফিশ ফিঙ্গার

ফিশ ফিঙ্গার

বাচ্চারা অনেকেই মাছ খেতে চায় না। এমনকি বড়রাও মাছ খেতে পছন্দ করেন না কেউ কেউ। যারা মাছ পছন্দ করেন না তাদেরকে মাছ খাওয়ানোর দারুণ একটি পদ্ধতি হলো ফিস ফিঙ্গার তৈরি করা। ইফতারে তৈরি করতে পারেন সুস্বাদু এই খাবারটি। জেনে নিন ফিস ফিঙ্গার তৈরির রেসিপি।

উপকরণ
রুই মাছের টুকরা ৫-৬টি
আলু মাঝারি ২টি
কাঁচামরিচ ২-৩টি
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা ও রসুন বাটা ১ চা চামচ
তেল ২ কাপ, ডিম ২-৩টি
হলুদের গুঁড়া আধা চা চামচ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
টোস্টের গুঁড়া ১ কাপ
লবণ পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

  • রুই মাছের টুকরাগুলো লবণ ও হলুদের গুঁড়া মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
  • লবণ ও হলুদের গুঁড়া মাখিয়ে সিদ্ধ করে নিন।
  • মাছের টুকরাগুলো থেকে কাঁটা বেছে নিয়ে ভালো করে চটকে।
  • আলু সিদ্ধ করে ভালোভাবে চটকিয়ে নিন।
  • চটকানো আলুর সাথে চটকানো মাছ, আদা ও রসুন বাটা, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার, ধনেপাতা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
  • হাতের তালুর সাহায্যে ফিঙ্গার বানিয়ে নিন।
  • ডিমের সাদা অংশের ডুবিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে নিন।
  • ডুবো তেলে বাদামি করে ভেজে তুলুন।
  • সস দিয়ে পরিবেশন করুন।
বিষয়:ইফতার খাবার মাছ রেসিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…