চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিল্মের নামে ‘চ্যারিটি’ করতে পারবো না: নিশো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

আফরান নিশো। ছোটপর্দায় ব্যাপক জনপ্রিয়। তার নাটক মানেই ইউটিউবে মিলিয়ন মিলয়ন ভিউ। এই অভিনেতার ভক্তদের দীর্ঘদিনের দাবি, তাকে বড়পর্দায় দেখা। এ নিয়ে প্রায়ই নিশোকে শুনতে হয় ‘কবে সিনেমা করবেন?’।

তবে তিনি ‘সিনেমা করবো না’ কথাটি কখনই বলেন না। বরং, সবকিছু ব্যাটেবলে মিলে গেলেই সিনেমা করবেন বলে অকপট জানিয়ে দেন।

শনিবার আফরান নিশো অভিনীত ওয়েব ফিল্ম ‘রেডরাম’র যমুনা ব্লকবাস্টারে স্পেশালভাবে প্রদর্শিত হয়। সেখানেও নিশোকে প্রশ্ন করা হয়, ‘আপনাকে সত্যি সত্যি সিনেমায় কবে পাওয়া যাবে?’

জবাবে নিশো বলেন, ‘আমি তো করতে চাই। কিন্তু গল্প পছন্দ হলে চরিত্র পছন্দ হয় না, চরিত্র পছন্দ হলে গল্প ঠিক থাকে না; গল্প-চরিত্র দুটোই পছন্দ হলে বাজেট ঘাটতি দেখা যায়।’

ছোটপর্দার ভার্সেটাইল এ অভিনেতা বলেন, ‘ফিল্ম করার জন্য বড় প্রস্তুতির দরকার হয়। অনেকেই বলেন, একমাস পরে সিনেমার শুটিং! এমনটা করতে পারবো না। আর আমি সবসময় বলি, ফিল্মের নামে চ্যারিটি করতে পারবো না। নাথিং কামস ফ্রি। যখন মুভ করবো সেখানে চ্যারিটি করার কিছু নাই। প্রফেশনালি কাজ করবো। সেখানে পারিশ্রমিক ও প্রপার বাজেট থাকতে হবে।’

‘‘চ্যারিটি ফান্ড নিয়ে বেটার ফিল্ম করতে চাওয়া খুবই ফালতু মনে হয়। এটার ট্রান্সপারেন্সির অভাব। বিশ্বের অন্য দেশে যারা ফিল্ম করে তারা প্রফেশনালি করেন। আমি ফিল্ম করলে সেভাবেই করবো। কাজটাকে সিরিয়ালি নিয়েই করবো।’’

Reneta

১৭ ফেব্রুয়ারি ভিকি জাহেদের পরিচালনায় চরকি অ্যাপে ‘রেডরাম’ মুক্তি পেয়েছে। যেখানে নিশো ছাড়াও অভিনয় করেন মেহজাবীন, মনোজ, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু ও এ আর রাহুল।

রহস্য আর সাসপেন্সে ঘেরা এই ওয়েব ফিল্মটি মুক্তির পরেই সাড়া ফেলেছে। এতে একজন সিআইডি’র চরিত্রে অভিনয় করেন নিশো। নানামাত্রিক চরিত্রের মাধ্যমে নিজেকে প্রতিবার ছাপিয়ে গেছেন এ অভিনেতা। প্রথমবার সিআইডি’র চরিত্রে অভিনয় করে ফের প্রমাণ করলেন নিশোর জুড়ি নেই!

তিনি বলেন, চরিত্রটির জন্য  লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতেই পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এর জন্য স্টাডি করেছি।

নিজের প্রথম ওয়েব ফিল্ম হিসেবে মেহজাবীন ‘রেডরাম’ নিয়ে বেশ এক্সসাইটেড। তিনি বলেন, গত বছর শেষদিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে, আমি নাটকে কাজ করবো না। সেটা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কেউ আসলে খেয়াল করেনি যে শুধু নাটকের কথা বলেছি। আমি তখন এই কাজটির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।

‘‘রেডরাম-এর আমার লুকেও বেশ চেঞ্জ আনতে হয়েছিল। আপনারা সম্ভবত খেয়াল করেছেন আমি আইব্রোও কেটে ফেলেছিলাম।’’

থ্রিলার ও রহস্যে ঘেরা গল্প উপস্থাপনায় অন্যতম সেরা নির্মাতা ভিকি জাহেদ বলেন, যারা আমার কাজ দেখেন ও পছন্দ করেন; তারা আসলে জানেন আমি থ্রিলার জনরা-টা খুব পছন্দ করি। রেডরাম সিনেমাটা ওল্ড স্কুল থ্রিলার টাইপ। যেখানে দর্শক সব সময় ক্রিমিনাল বা ভিক্টিমকে খুঁজতে থাকে। তবে শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় না।

যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে ‘রেডরাম’র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত শিল্পী কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চরকির সিইও রেদওয়ান রনিসহ সাজগোজের কো-ফাউন্ডার ও চীফ কনটেন্ট অফিসার সিনথিয়া শারমিন ইসলাম।

সিনথিয়া শারমিন ইসলাম বলেন, সাজগোজ এই প্রথমবার কোনো কনটেন্টের সঙ্গে কাজ করছে। রেডরামের মতো এমনএকটি ওয়েব ফিল্মের সঙ্গে থেকে সাজগোজ বেশ সম্মানিত বোধ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোচরকিভিকি জাহেদমেহজাবীনরেদওয়ান রনিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা

জুলাই ৩০, ২০২৬

গ্র্যামিকে বয়কট করলো বিটিএস

জুলাই ৩০, ২০২৬

বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ

জুলাই ৩০, ২০২৬

রাত নামলেই আলোর শহর, শিববাড়িয়া নদীতে পর্যটকদের ভিড়

জুলাই ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি, ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন শান্ত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT