চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন হবে তোমাদের গোরস্থান, ইসরাইলকে আইএসের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান ইসরাইলকে হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিন হবে তাদের গোরস্থান। উত্থানের পর এই প্রথম ইসরাইলকে কোনো ধরনের হুমকি দিলো সংগঠনটি। একই সঙ্গে সৌদি আরবকেও হুমকি দিয়েছে আইএস। রাজতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সৌদি নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে তারা। কাজে কর্মে আইএস আরো কঠোর হবে বলেও জানানো হয় অডিও বার্তায়।

শনিবার এক অডিও বার্তায় এই হুমকি দেন আইএস প্রধান। ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা দখলের পর গত সাত মাসের মধ্যে এই প্রথম কোনো অডিও বার্তা দিলেন বাগদাদি। তবে এই বার্তা যে আইএস প্রধান বাগদাদিরই তা নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স, এপি ও এএফপির কেউই।

এই বার্তা কখন রেকর্ড করা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, সৌদি আরবের নেতৃত্বে ৩৪ জাতির সন্ত্রাস বিরোধী জোট গঠনের পরই এই বার্তা রেকর্ড হয়েছে।

Banglabid

আইএসের প্রচার বিভাগের টুইটারে বাগদাদি বলেন, ‘সম্প্রতি তারা (সৌদি নেতৃত্বাধীন জোট) ‘ইসলামের’ নামে ভুয়া জোট গঠনের ঘোষণা দিয়েছে এবং জানিয়েছে তাদের লক্ষ্য খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করা। এই জোট যদি ‘ইসলামিক’ হতো তাহলে সিরিয়ার জনগণকে তারা সাহায্য করতো।’

ইসরাইলকে উদ্দেশ্য করে বাগদাদি বলেন, ‘এটা ভেবো না যে, আমরা তোমাদের ভুলে গেছি। এক মুহূর্তেও আমরা তোমাদের ভুলি না। ধীরে ধীরে তোমাদের কাছে আসছি।’

তিনি আরো বলেন, ‘আল্লাহ দুনিয়ার সব ইহুদিকে ইসরাইলে এনে জড়ো করেছে এই কারণে, যাতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হয়। তোমাদের বিরুদ্ধে জিহাদ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।’

Reneta

বাগদাদি বলেন, ‘ইহুদি, ফিলিস্তিনে তোমরা শাস্তি পাবে না। আল্লাহ তোমাদের সেখানে জড়ো করেছে যাতে মুজাহিদরা সহজে পৌঁছাতে পারে। তোমরা পাথর ও গাছে আড়ালে গিয়ে বাঁচার চেষ্টা করবে। কিন্তু পারবে না, ফিলিস্তিন হবে তোমাদের জন্য গোরস্থান।’

সৌদি রাজতন্ত্রকে আক্রমণ করে জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘মুরতাদ জালেম ও নিষ্ঠুরের বিরুদ্ধে দাঁড়িয়ে সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মানুষের পাশে থাকুন।’

বার্তার শেষ দিকে বাগদাদি বলেন, সৌদি সরকার ইয়েমেনের হাউতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে শুধুমাত্র পশ্চিমাদের খুশি করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসইসরাইলসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে অস্ত্র, গুলি ও বিষ্ফোরকসহ ৩ জেএমবি আটক

পরবর্তী

নতুন বছরে নতুন গৃহসাজ

পরবর্তী

নতুন বছরে নতুন গৃহসাজ

উত্তেজনা বাড়িয়ে জাপানী জল সীমায় কামানবাহী চীনা জাহাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT